Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • ময়দানে এবার পরিচালক রাজ চক্রবর্তী আসছে নতুন ছবি, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্বাশ্বত চট্টোপাধ্যায়কে

ময়দানে এবার পরিচালক রাজ চক্রবর্তী আসছে নতুন ছবি, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্বাশ্বত চট্টোপাধ্যায়কে

Online Desk আগস্ট 21, 2025
MixCollage-21-Aug-2025-07-39-AM-8138-2.jpg

ওঙ্কার ডেস্ক: বরাবরই রাজ চক্রবর্তী নতুন কিছু করার উদ্যোগ নিয়েছেন। পাশাপশি সুযোগও দিয়েছেন নতুনদের। বড় পর্দায় তাঁর প্রথম ছবিই তৈরি করেছিলেন স্টার পাওয়ার ছাড়াই- ‘চিরদিনই তুমি যে আমার’। দেব এবং জিৎকে সঙ্গে নিয়ে করেছিলেন ‘দুই পৃথিবী’ কিংবা বিদেশের অলি-গলির ডান্স নাম্বার থেকে দেবকে নিয়ে এসেছিলেন উত্তর কলকাতার গলিতে- ‘লে ছক্কা’য় । ‘প্রলয়’ তৈরি করে চমকে দিয়েছিলেন দর্শকদের। তাই পরিচালকের সোশ্যাল মিডিয়াতে যখন একঝাঁক নতুনদের মহড়া দেওয়ার ভূমিকায় দেখা যায়।
এবার শোনা যাচ্ছে, কলেজ ক্যাম্পাসের রাজনীতি নিয়ে ছবি করতে চলেছেন রাজ চক্রবর্তী! সেপ্টেম্বর থেকেই নাকি শুটিং শুরু নতুন ছবির। কিছুদিন আগেই অভিনেতা-সঞ্চালক রোহন ভট্টাচার্যের এই ছবির সঙ্গে যুক্ত থাকার গুঞ্জন শোনা গিয়েছিল। ভিডিও অনুযায়ী কাস্টিং তালিকায় থাকছেন ওম, জন ভট্টাচার্য, দেবদত্ত রাহা, শ্রেয়া ভট্টাচার্য ও অনান্যরা। এবং এও শোনা যাচ্ছে যে, পুলিশ অফিসারের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায়কে পাওয়া যাবে এই ছবিতে। এপ্রসঙ্গে যদিও কোনও অভিনেতাই মুখ খুলতে রাজি নন।
জানা গিয়েছে, বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে রাজের এই পরবর্তী ছবি। কলেজ মানেই ব়্যাগিং, পাশাপাশি কলেজে নতুনদের মনের ওপর কীভাবে রাজনৈতিক চাপ প্রভাব বিস্তার করে, সেসব ছাড়াও কলকাতার এক বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অমীমাংসিত ঘটনার উল্লেখ থাকতে পারে বলে ধরে নেওয়াই যায় । পরিচালক হিসেবে রাজ বরাবরই এই ধরনের ছবি করতে পিছপা হননি। শোনা যাচ্ছে তিনি ‘প্রলয়’-এর সিক্যুয়েলও করার প্ল্যান করছেন। তবে সেই প্রজেক্ট বছরের শেষে হতে পারে বলেই খবর।

Post Views: 397

Continue Reading

Previous: ভাঙনের মুখে নয়াদিল্লি-ওয়াশিংটন সম্পর্ক, দাবি প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূতের
Next: ছেলে আরিয়ানের পাশে গর্বিত বাবা শাহরুখ খান, ছেলের জন্য দর্শকের কাছে কি চাইলেন বলিউডি বাদশা?

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.