Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ছেলে আরিয়ানের পাশে গর্বিত বাবা শাহরুখ খান, ছেলের জন্য দর্শকের কাছে কি চাইলেন বলিউডি বাদশা?

ছেলে আরিয়ানের পাশে গর্বিত বাবা শাহরুখ খান, ছেলের জন্য দর্শকের কাছে কি চাইলেন বলিউডি বাদশা?

Online Desk আগস্ট 21, 2025
IMG_20250821_081441-1.jpg

ওঙ্কার ডেস্ক: প্রথমবার সিনেদুনিয়ার অংশ হিসেবে বাবা ও ছেলে একমঞ্চে। ছেলে আরিয়ান খান প্রথমবার পরিচালক হিসেবে আনুষ্ঠানিকভাবে হাতেখড়ি করলেন। শাহরুখ-আরিয়ানের সেই মুহূর্তের সাক্ষী থাকল বলিউড। ছেলের জন্য কিং খানকে দেখা গেল কখনও সাংবাদিকদের কাছে আশীর্বাদ চাইলেন, আবার কখনও বা তাঁদের কাছে তুলে ধরলেন ‘পরিশ্রমী’ আরিয়ানের কথা।
ভাঙা হাত নিয়েই ছেলে আরিয়ানের জন্য বলিউড ডেবিউয়ের সাক্ষী থাকতে মঞ্চে উঠলেন শাহরুখ। বললেন, “আমি ধন্য যে এই পবিত্র দেশে, মুম্বইয়ের এই পুণ্যভূমিতে, বিগত ৩০ বছর ধরে আমি আপনাদের বিনোদিত করতে সক্ষম হয়েছি। আজ ভীষণ বিশেষ দিন। কারণ এই পুণ্যভূমিতে আমার ছেলেও পা রাখছে। খুব ভালো ছেলে এবং পরিশ্রমী ও। তাই আরিয়ানের কাজ যদি আপনাদের ভালো লাগে তাহলে হাততালি দেবেন। আর ওই করতালির মধ্যে আমার ছেলের জন্য একটু আশীর্বাদও রাখবেন দয়া করে। প্রার্থনা করবেন ওর জন্য। এযাবৎকাল আমাকে যতটা ভালোবাসা দিয়েছেন, তার ১৫০ শতাংশ আমার ছেলেকে দেবেন।”
এদিন প্রকাশ্যে এল ‘পরিচালক’ আরিয়ান খানের পয়লা সিরিজের পয়লা ঝলক- ‘ব্যাডস অফ বলিউড’। কৌতুকরসের মোড়কে সিনেইন্ডাস্ট্রির কঙ্কালসার রূপ দেখালেন। কখনও সিরিজের ঝলকে ফুটে উঠল বলিউডের কঠিন লড়াই করার গল্প আবার কখনও বা এক স্টার তৈরি হওয়ার কাহিনি। বলিউড তারকাদের স্টারডম, রোম্যান্স-অ্যাকশন থেকে ব্রোম্যান্স, বক্স অফিসের মাতামাতি, পাপারাজ্জি সংস্কৃতি, মশালামুভির সবরকম উপকরণ মজুত ‘ব্যাডস অফ বলিউড’-এ। সিরিজের প্রথম ঝলকে তেমনটাই দেখা গিয়েছে। সিরিজের প্রতি ঝলকে চমক হিসেবে তারকামুখ রেখেছেন তিনি। প্রিটিজারেই দেখা গেল, সুপারস্টার সলমন খানের মেজাজ, কখনও বা পরিচালক-প্রযোজক করণ জোহরের অশ্রাব্য গালিগালাজ, আবার কোনও দৃশ্যে ববি দেওলের গ্ল্যামারাস এন্ট্রি, একগুচ্ছ চমক দিলেন পয়লা ঝলকেই। ক্যামিও চরিত্রে রয়েছেন আমির খান, রণবীর কাপুরও। আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ‘ব্যাডস অফ বলিউড’। সিরিজের বিস্তারিত কাহিনী জানতে এখন আর অপেক্ষা আর কিছুদিনের।

Continue Reading

Previous: ময়দানে এবার পরিচালক রাজ চক্রবর্তী আসছে নতুন ছবি, গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শ্বাশ্বত চট্টোপাধ্যায়কে
Next: আড়াই বছরে পশ্চিমবঙ্গে ৩,৯৬৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, জানাল কেন্দ্র

সম্পর্কিত গল্প

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.