Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আড়াই বছরে পশ্চিমবঙ্গে ৩,৯৬৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, জানাল কেন্দ্র

আড়াই বছরে পশ্চিমবঙ্গে ৩,৯৬৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে, জানাল কেন্দ্র

Online Desk আগস্ট 21, 2025
20250821_104208.jpg

ওঙ্কার ডেস্ক: গত আড়াই বছরে ৩,৯৬৪ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সংসদে প্রশ্নের জবাবে এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই। পাশাপাশি তিনি জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে সীমান্ত অরক্ষিত অবস্থায় রয়েছে ৫৬৯ কিলোমিটার।

বিজেপি সাংসদ শম্ভুশরণ পটেল এবং নীরজ শেখর প্তশ্ন করেছিলেন সীমান্তে কাঁটাতারের বেড়া রবং বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে। সেই প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ২০২৫ সালের ৩১ জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গে বাংলাদেশি অনুপ্রবেশকারী ধরা পড়েছে ৩,৯৬৪ জন। ২০২৩ সালে বাংলাদেশ থেকে এ দেশে এসে ধরা পড়েছেন ১৫৪৭ জন; ২০২৪ সালে ধরা পড়েছে ১৬৯৪ জন। ২০২৫ সালে এখনও পর্যন্ত ধরা পড়েছেন ৭২৩ জন।

মন্ত্রী জানান বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ২২১৬.৭ কিলোমিটার। দীর্ঘ এই আন্তর্জাতিক সীমান্তের মধ্যে ৫৬৯ কিলোমিটার এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া নেই। এর মধ্যে ১১২.৭৮ কিলোমিটার জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব নয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে, কাঁটাতারের এই বেড়াহীন অঞ্চলের মধ্যে অনেক জায়গায় প্রকৃতিগত কারণে ও অন্যান্য কারণে বেড়া দেওয়া সম্ভব হয়নি। প্রায় ৪৫৬ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ চলছে।

Post Views: 255

Continue Reading

Previous: ছেলে আরিয়ানের পাশে গর্বিত বাবা শাহরুখ খান, ছেলের জন্য দর্শকের কাছে কি চাইলেন বলিউডি বাদশা?
Next: আল্লু অর্জুনের সঙ্গে এবার জুটি বাঁধছেন বলি অভিনেত্রী দীপিকা পাডুকোন, কোন ছবিতে ধরা দেবেন অভিনেতা ও অভিনেত্রী?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.