Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেত্রী সুদীপ্তা-বিদীপ্তা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী

টলিপাড়ায় ফের দুঃসংবাদ, প্রয়াত অভিনেত্রী সুদীপ্তা-বিদীপ্তা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী

Online Desk এপ্রিল 2, 2026
images-5-2-1.jpeg

ওঙ্কার ডেস্ক: টলিউডে শোকের রেশ। একের পর এক মৃত্যুর ঘটনায় শকবিহ্বল বিনোদনমহল। প্রয়াত হলেন জাতীয় পুরস্কারজয়ী জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তীর মা দীপালি চক্রবর্তী। জানা গিয়েছে মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গিয়েছে, গুরুতর ব্রেন হেমোরেজ ছিল তাঁর, সেই কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল দীপালিদেবীকে। ভর্তির পর থেকে তাঁর অবস্থার অবনতি ঘটে ও পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠে। চিকিৎসকরা জানিয়েছিলেন, পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁর শরীরে চিকিৎসার সাড়া দেওয়ার ক্ষমতাও কমে আসছিল। বয়সজনিত কারণে ঝুঁকি আরও বেশি ছিল বলেই খবর। শেষ পর্যন্ত আর কিছুই রক্ষা হল না, চিকিৎসকদের প্রচেষ্টা ব্যর্থ করেই না ফেরার দেশে চলে গেলেন তিনি।
সুদীপ্তা চক্রবর্তীর পরিবার বরাবরই শিল্পের সঙ্গে যুক্ত। তাঁর বাবা প্রয়াত বিপ্লবকেতন চক্রবর্তী ছিলেন বাংলা থিয়েটার জগতের এক মহীরুহ। ২০১৮ সালে তাঁর প্রয়াণের পর মা দীপালিদেবীই ছিলেন পরিবারের একমাত্র স্তম্ভ। নিজে একজন দক্ষ নৃত্যশিল্পী হওয়ার পাশাপাশি মেয়েদের অভিনয় ও শিল্পচর্চার পথে সবসময় তিনি পাশে ছিলেন। সুদীপ্তা ছাড়াও তাঁর অন্য দুই বোন বিদীপ্তা ও সুদীপ্তাও অভিনয় জগতের বেশ পরিচিত মুখ।

প্রসঙ্গত, গত রবিবারই ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে মৃত্যু হয়েছে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই শোক কাটিয়ে ওঠার আগেই আরও এক টেলিভিশন অভিনেতার মৃত্যু সংবাদ আসে। এবার সুদীপ্তার মাতৃবিয়োগের খবর স্টুডিওপাড়ায় শোকের ছায়া আরও বাড়িয়ে দিল।

Post Views: 110

Continue Reading

Previous: গুজরাটি সম্প্রদায় নিয়ে মহুয়া মৈত্রর বিতর্কিত মন্তব্য ! নিঃশর্ত ক্ষমা চাইলো তৃণমূল কংগ্রেস
Next: চড়ছে পারদ, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার সতর্কতা জারি করল হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.