Skip to content
মে 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টিআরপি তালিকায় নতুন মেগা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে রইল কোন কোন ধারাবাহিক?

টিআরপি তালিকায় নতুন মেগা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে রইল কোন কোন ধারাবাহিক?

Online Desk মে 7, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটের আবহে গত সপ্তাহে বেশ নম্বর কমে গিয়েছিল প্রায় সব ধারাবাহিকেরই। চলতি সপ্তাহেও নম্বরের মান খুব বেশি নয়। তবে আরও একবার সবাইকে টেক্কা দিয়ে প্রথম স্থান দখল করে নিয়েছে জি বাংলার ধারাবাহিক ‘তারে ধরি ধরি মনে করি’। ৫.১ পেয়ে প্রথম স্থানে রয়েছে এই মেগা। এখন পূর্বজন্মের প্রতিশোধ নিতে তৎপর কুন্তলিনী। গোরা ও দিতি কীভাবে বাঁচাবে নিজেদের, সেই গল্প দেখতেই এখন উৎসাহিত দর্শক মহল। দ্বিতীয় স্থানে রয়েছে স্টার জলসার ‘ও মোর দরদিয়া’। এখন বাণীর পরিচয় খোঁজার লড়াইয়ে জমে উঠেছে প্রতিটা পর্ব। এই ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৪.২। কিন্তু নম্বর কমেছে এক সময়ের টপার ‘পরিণীতা’র। এবার একধাক্কায় ৪.৫ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে পারুল ও রায়ানের গল্প। চতুর্থ স্থানে ৪.৪ নম্বরে রয়েছে জি বাংলার ‘কুসুম’। এই মেগা এখন কুসুম ও আয়ুষ্মানের প্রেমের পরিণতি নিয়ে এগোচ্ছে। পঞ্চম স্থানে চমক দিয়েছে নতুন ধারাবাহিক ‘ঘূর্ণি’। ৪.২ নম্বরে শুরুতেই দর্শকের ভালবাসা জিতে নিয়েছে এই মেগা।
ষষ্ঠ স্থানে নেমে এসেছে এক সময়ের ‘বাংলা সেরা’ ধারাবাহিক ‘পরশুরাম’। ৪.১ পেয়ে যৌথভাবে এই স্থানে রয়েছে ‘জোয়ার ভাঁটা’ও। সপ্তমেও রয়েছে জোড়া ধারাবাহিক। ‘প্রোফেসার বিদ্যা ব্যানার্জি’ ও ‘গঙ্গা’ যৌথভাবে পেয়েছে ৩.৮। অষ্টমে আছে ‘কমলা নিবাস’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’। নবমে একসঙ্গে রয়েছে তিনটে ধারাবাহিক ‘প্রতিজ্ঞা’, ‘সংসারের সংকীর্তন’ ও ‘কনে দেখা আলো’। দশমে ২.৭ নম্বরে রয়েছে ‘কম্পাস’ ও ‘লক্ষ্মী ঝাঁপি’।
প্রতি সপ্তাহেই চলতে থাকে এই টিআরপির লড়াই। প্রত্যেক ধারাবাহিকের মধ্যেই চলে হাড্ডাহাড্ডি খেলা। কে কাকে ছাপিয়ে যাবে সেদিকেই নজর থাকে ধারাবাহিকপ্রেমীদের। আপাতত অপেক্ষা পরের সপ্তাহের।

Post Views: 13

Continue Reading

Previous: ভোট শেষ হতেই সুব্রত গুপ্ত এবং এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি কমিশনের
Next: তিস্তা নদীতে সেচ নির্মানে চিনের দারস্থ তারেক সরকার

সম্পর্কিত গল্প

chanrdanath.jpg

মিলছে না মালিকের নাম, চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক কার? ধন্দে তদন্তকারীরা

Online Desk মে 7, 2026
Untitled.png

তামিলনাড়ুতে নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার এক টিভিকে নেতা!

Online Desk মে 7, 2026
humayun-df.jpg

উপনির্বাচনে রেজিনগরে প্রার্থী হিসেবে নিজের ছেলের নাম ঘোষণা হুমায়ুনের

Online Desk মে 7, 2026

You may have missed

chanrdanath.jpg

মিলছে না মালিকের নাম, চন্দ্রনাথ খুনে ব্যবহৃত বাইক কার? ধন্দে তদন্তকারীরা

Online Desk মে 7, 2026
Untitled.png

তামিলনাড়ুতে নাবালিকাকে যৌন হেনস্থা, গ্রেফতার এক টিভিকে নেতা!

Online Desk মে 7, 2026
humayun-df.jpg

উপনির্বাচনে রেজিনগরে প্রার্থী হিসেবে নিজের ছেলের নাম ঘোষণা হুমায়ুনের

Online Desk মে 7, 2026
FotoJet-4.jpg

অবশেষে জনসমক্ষে এপস্টেইনের সুইসাইড নোট!

Online Desk মে 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.