Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোট শেষ হতেই সুব্রত গুপ্ত এবং এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি কমিশনের

ভোট শেষ হতেই সুব্রত গুপ্ত এবং এনকে মিশ্রকে দায়িত্ব থেকে অব্যাহতি কমিশনের

Online Desk মে 7, 2026
gyanesh.jpg

ওঙ্কার ডেস্ক: ভোটার তালিকায় স্পেশাল ইনটেনসিভ রিভিশন প্রক্রিয়া চালু হওয়ার সময় সুব্রত গুপ্ত এবং এনকে মিশ্রকে বিশেষ দায়িত্ব দিয়েছিল নির্বাচন কমিশন। ভোট মিটে যেতেই দুই উচ্চ পদস্থ কর্তাকে অব্যাহতি দিল নির্বাচন পরিচালক সংস্থা। দু’জনকেই চিঠি দিয়ে দায়িত্ব থেকে অব্যাহতির বিষয়টি জানিয়েছে কমিশন।

কমিশন সূত্রের খবর, ২০২৫ সালের অক্টোবরে এসআইআর শুরুর সময় সুব্রতকে বিশেষ রোল পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল। তিনি ওই পর্বে ভাল কাজ করে কমিশনের আস্থাভাজন হয়েছেন। আর তার পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষক হিসাবে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। সুব্রতের পাশাপাশি রাজ্যে বিধানসভা ভোটের জন্য বিশেষ পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছিল এনকে মিশ্রকে। অবসরপ্রাপ্ত এই আইপিএস অফিসারকে ভোট মিটতে দায়িত্ব থেকে অব্যাহতি দিল নির্বাচন কমিশন। স্পেশাল ইনটেনসিভ রিভিশনের কাজ তদারকির জন্য মিশ্রকে আনা হয়েছিল। পরে তাঁকে ভোটের দায়িত্বও দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৩ এবং ২৯ এপ্রিল দু দফায় পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে। তার পর ভোট গণনা হয়েছে গত ৪ মে। নির্বাচন এ বছর মোটের উপর নির্বিঘ্নে মিটলেও ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়েছে রাজ্যের বেশ কিছু বিধানসভা এলাকা। এই আবহে বৃহস্পতিবার কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে পশ্চিমবঙ্গে আদর্শ আচরণ বিধি তুলে নেওয়া হল বলে। সেই খবরের মাঝে এবার দুই পর্যবেক্ষককে অব্যাহতি দিল কমিশন।

Post Views: 81

Continue Reading

Previous: মমতার পরাজয়ের কারণে চন্দ্রনাথকে খুন করা হয়েছে, দাবি শুভেন্দুর
Next: টিআরপি তালিকায় নতুন মেগা, হাড্ডাহাড্ডি লড়াইয়ে টিকে রইল কোন কোন ধারাবাহিক?

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.