Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জুবিন গর্গের চিতাভস্ম মিলবে অনলাইনে, শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে অসম সরকারের এই সিদ্ধান্ত

জুবিন গর্গের চিতাভস্ম মিলবে অনলাইনে, শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে অসম সরকারের এই সিদ্ধান্ত

Online Desk সেপ্টেম্বর 24, 2025
z10-1.jpg

ওঙ্কার ডেস্ক: জুবিন গর্গের আকস্মিক মৃত্যুতে সারা দেশ গভীর শোকে বিহ্বল। অসম সরকার তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। ৫২ বছর বয়সী এই জনপ্রিয় অসমীয়া শিল্পী গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে স্কুবা ডাইভিংএ, দুর্ঘটনায় প্রাণ হারান। গুয়াহাটিতে তাঁর শেষকৃত্যে হাজির হয়েছিলেন হাজার হাজার মানুষ।
ভক্তদের আবেগের কথা মাথায় রেখে অসম সরকার এবার এক অভিনব সিদ্ধান্ত নিয়েছে। জুবিন গর্গের চিতাভস্ম অনলাইনে বিতরণ করা হবে। শুধু তাই নয়, কামারকুচিতে, তৈরি হবে স্থায়ী স্মৃতিসৌধ। জানা গেছে, কামারকুচি জোরহাটে জুবিন গর্গ তাঁর জীবনের বেশ কিছু সময় কাটিয়েছিলেন।
অসমের শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রণজ পেগু জানিয়েছেন, শ্মশানের ওই স্থানটি অবিলম্বে সুরক্ষিত করা হবে। তিনি বলেন, “যেখানে চিতা সাজানো ও দাহ করা হয়েছিল, সেই জায়গাটি সুরক্ষিত করা হবে। অস্থায়ী ব্যারিকেড ইতিমধ্যেই বসানো হয়েছে, আর আজ রাত থেকেই দেওয়ালের কাজ শুরু হবে।” মন্ত্রী আরও জানান, “অসম সরকার একটি সহজ অনলাইন পোর্টাল চালু করবে, যেখানে বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠান আবেদন করে তাঁদের প্রিয় শিল্পীর চিতাভস্ম সংগ্রহ করতে পারবে।
মন্ত্রী জানিয়েছেন, ‘আগামী কয়েক দিনের মধ্যেই কামারকুচির দাহস্থানে কাজ শুরু হবে।’ জুবিন গর্গের স্ত্রী গরিমা সাইকি গর্গ এবং পরিবারের অনুরোধে অস্থি জোরহাটে নিয়ে যাওয়া হবে, যাতে ১৩তম দিনের সব রীতি সম্পন্ন করা যায়। আরও জানা গিয়েছে, “অস্থি থাকবে রাজ্যের সংস্কৃতি বিষয়ক দফতরের কাছে। আগামী দু’দিনের মধ্যেই পোর্টাল চালু হবে। সরকার যে কোনও সুযোগ হাতছাড়া করছে না তাঁদের প্রিয় শিল্পীর প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে, সেকথা বলাই বাহুল্য।

Post Views: 95

Continue Reading

Previous: ছাত্রীদের একে একে ডেকে করতেন যৌন হেনস্থা, পাঠাতেন অশ্লীল মেসেজ, ঘটনা প্রকাশ্যে আসায় পলাতক আশ্রমের প্রধান
Next: রাতভোর মেট্রো চলবে পুজোয়, বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.