Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ছাত্রীদের একে একে ডেকে করতেন যৌন হেনস্থা, পাঠাতেন অশ্লীল মেসেজ, ঘটনা প্রকাশ্যে আসায় পলাতক আশ্রমের প্রধান

ছাত্রীদের একে একে ডেকে করতেন যৌন হেনস্থা, পাঠাতেন অশ্লীল মেসেজ, ঘটনা প্রকাশ্যে আসায় পলাতক আশ্রমের প্রধান

Online Desk সেপ্টেম্বর 24, 2025
Sadhu

ওঙ্কার ডেস্ক: ছাত্রীদেরকে যৌন হেনস্থার অভিযোগ আশ্রমের প্রধানের বিরুদ্ধে। ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে পলাতক অভিযুক্ত। তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আশ্রম প্রধানের নাম স্বামী চৈতন্যানন্দ সরস্বতী। বসন্ত কুঞ্জের শ্রী সারদা ইনস্টিটিউট অব ইন্ডিয়ান ম্যানেজমেন্টের পরিচালকের দায়িত্বে ছিল সে। আশ্রমের প্রধানের বিরুদ্ধে অভিযোগ, ১৫ জনেরও বেশি ছাত্রীকে যৌন হেনস্থা করেছে।অভিযুক্তকে শেষবার দেখা গেছে আগ্রায়। অভিযোগ, যেসব ছাত্রী পোস্ট-গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ম্যানেজমেন্ট কোর্সে পাঠরতা ছিল এবং যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির স্কলারশিপে পড়াশোনা করত, তাদেরকে ব্যক্তিগতভাবে অশ্লীল মেসেজ পাঠাত। শুধু তাই নয় একে একে ডেকে শালীনতার সীমা ছাড়িয়ে কুমন্তব্য করত অভিযুক্ত।

পুলিশ জানিয়েছে, আশ্রমের ১৭ জন অভিযোগ করেছে, ওই পরিচালক বিভিন্ন সময়ে হোয়াটসঅ্যাপে অশ্লীল বার্তা পাঠিয়েছে। পাশাপাশি ছাত্রীদেরকে জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত করার চেষ্টা করেছে অভিযুক্ত। আর স্বামী চৈতন্যানন্দ সরস্বতীর এই কুকর্মে সহযোগিতা করত আশ্রমের তিন মহিলা। তারা পড়ুয়াদের বাধ্য করত স্বামীজির শারীরিক চাহিদা মেটাতে। ইতিমধ্যে তিন মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। আশ্রম প্রধানের বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ এই প্রথম নয়। এর আগে ২০০৯ সালে অভিযোগ এক মহিলা এমন অভিযোগ করেছিলেন। তারপরও তাঁরে এমন পদে বসানো নিয়ে উঠছে প্রশ্ন।

Continue Reading

Previous: ভারতের পাশে জেলেনস্কি, ট্রাম্পের ‘রাশিয়ার যুদ্ধের তহবিলদাতা’ অভিযোগে চ্যালেঞ্জ খোদ ইউক্রেন প্রেসিডেন্টের
Next: জুবিন গর্গের চিতাভস্ম মিলবে অনলাইনে, শিল্পীর প্রতি শ্রদ্ধা জানাতে অসম সরকারের এই সিদ্ধান্ত

সম্পর্কিত গল্প

New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

Winter-Dry-Skin-Care-Collage.png

শুষ্ক ত্বক ও শীতকালীন পরিচর্যা: সমস্যা, কারণ ও সমাধানের বিশ্লেষণ

Online Desk অক্টোবর 22, 2026
Diabetic-Retinopathy-Eye-Care-Collage.png

ডায়াবেটিক রেটিনোপ্যাথি কী? লক্ষণ, কারণ ও উপশমের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
Papaya-Cultivation-and-Harvest-Journey.png

পেঁপে চাষে সাফল্যের চাবিকাঠি: সঠিক সময়, পরিচর্যা ও অধিক ফলনের উপায়

Online Desk অক্টোবর 22, 2026
strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.