Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অবশেষে জুবিন গর্গ’এর মৃত্যু রহস্যের নয়া মোড়! জল্পনায় সিলমোহর সিঙ্গাপুর আদালতের

অবশেষে জুবিন গর্গ’এর মৃত্যু রহস্যের নয়া মোড়! জল্পনায় সিলমোহর সিঙ্গাপুর আদালতের

Online Desk মার্চ 26, 2026
e4d.png

ওঙ্কার ডেস্ক: আচমকাই জনপ্রিয় গায়ক জুবিন গর্গ’এর অকালমৃত্যুতে শোরগোল পড়ে গিয়েছিল বিনোদনমহলে। তাঁর দীর্ঘদিনের মৃত্যুর জল্পনা অবশেষে অবসান ঘটাল সিঙ্গাপুরের আদালত। প্রায় ছ’মাস পর সরকারি তদন্তের পর জানানো হয়েছে, গায়কের মৃত্যুর পিছনে কোনও রকম অপরাধমূলক কাজের সংযোগ নেই। সিঙ্গাপুর পুলিশ কোস্ট গার্ডের তদন্তের ভিত্তিতে রাষ্ট্রীয় করোনারের আদালতও এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে।
২০২৫ সালের সেপ্টেম্বর মাসে, সিঙ্গাপুরে একটি কনসার্টে অংশ নিতে গিয়ে ভ্রমণের সময় প্রাণ হারান জনপ্রিয় শিল্পী। তদন্তে উঠে এসেছে, সেদিন ইয়টে ওঠার আগে তিনি মদ্যপান করেছিলেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, প্রথমবার জলে নামার সময় লাইফ জ্যাকেট পরলেও পরে নাকি সেটি খুলে ফেলেন জুবিন, সেটি নাকি তাঁর ঠিকঠাক ফিট হচ্ছিল না। করোনার অফিসার অ্যাডাম নাখোদার দাবি, জলে নামার পর কোনও জোরজবরদস্তি বা চাপের প্রমাণ মেলেনি। তাঁর ক্ষতি করেছেন এমন কোনও তথ্যও মেলেনি, তাই এমন অভিযোগেরও কোনও ভিত্তি নেই বলেই জানানো হয়েছে। পাশাপাশি তদন্তে উল্লেখ করা হয়েছে, দ্বিতীয়বার জলে নামার সময় তাঁকে সকলেই আবারও লাইফ জ্যাকেট পরার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি তা মানেননি।
উল্লেখ্য, জুবিনের স্ত্রী গরিমা এই মৃত্যু নিয়ে আগেই ষড়যন্ত্রের আশঙ্কা প্রকাশ করেছিলেন। সেই প্রেক্ষিতেই তদন্ত আরও জোরদার হয়। তবে শেষপর্যন্ত পুলিশি অনুসন্ধানে কোনও অসঙ্গতি বা অপরাধমূলক কাজের প্রমাণ মেলেনি। আদালতের এই রায় দানের পর, গায়কের মৃত্যু আদতেই এক মর্মান্তিক দুর্ঘটনা।

Post Views: 116

Continue Reading

Previous: ফের অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনা; মৃত ১৪, গুরতর আহত বহু
Next: ট্রান্সজেন্ডার অধিকার আইনে বড় পরিবর্তন, রাজ্যসভায় পাস সংশোধনী বিল নিয়ে দেশজুড়ে বিতর্ক

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.