Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিপাড়ায় শোকের ছায়া, অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মা প্রয়াত

টলিপাড়ায় শোকের ছায়া, অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মা প্রয়াত

Online Desk এপ্রিল 2, 2025
dfeygfr.png

ওঙ্কার ডেস্ক : চলে গেলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মা। বুধবার ভোররাতে সমাজ মাধ্যমে নিজেই মায়ের মৃত্যুর খবর জানিয়েছেন অভিনেত্রী। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন অভিনেত্রীর মা কল্পনা বন্দ্যোপাধ্যায়। গতবছর থেকেই ভর্তি ছিলেন হাসপাতালে। আর জি কর আন্দোলনের সময় অভিনেত্রী জানিয়েছিলেন মায়ের অসুস্থতার কথা। জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির মাঝেও পরিষেবা পাচ্ছেন তা বোঝাতেই অভিনেত্রী বলেছিলেন, তাঁর মা সরকারি হাসপাতালেই ভর্তি। প্রায় ৬ মাস ধরে হাসপাতালে চিকিৎসাধীন বলে জানিয়েছিলেন তিনি। চেন্নাইতেও নিয়ে যাওয়া হয়েছিল কল্পনাদেবীকে। কিন্তু শেষরক্ষা হল না। ৬৫ বছর বয়সে মৃত্যু হল অভিনেত্রীর মা।
বুধবার ভোরে সোশাল মিডিয়ায় মায়ের মৃত্যু সংবাদ জানিয়েছেন কনীনিকা। লিখেছেন, ‘একরাশ যন্ত্রণা নিয়ে জানাতে চাই যে, আমাদের প্রিয় মা কল্পনা বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে স্বর্গবাসী হয়েছেন।’ এই কঠিন সময়ে শোক সামলে উঠতে অভিনেত্রীকে সমবেদনা জানিয়েছেন ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব ও অনুরাগীরা।

Post Views: 88

Continue Reading

Previous: সত্যিই কী কফিহাউসের সেই আড্ডাটা হারিয়ে যাবে ?
Next: ওয়াকফের বিরুদ্ধে সোচ্চার মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে হুঁশিয়ারি

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.