Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • সত্যিই কী কফিহাউসের সেই আড্ডাটা হারিয়ে যাবে ?

সত্যিই কী কফিহাউসের সেই আড্ডাটা হারিয়ে যাবে ?

Online Desk এপ্রিল 2, 2025
Coffyhouse-1.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : হঠাৎ ভাঙা শুরু হল কলেজ স্ট্রিট কফি হাউসের একাংশ ! যাঁরা আসেন, যাঁরা যাতায়াত করেন কফি হাউসের সামনে দিয়ে, সকলই স্তম্ভিত। কিছু না বুঝে উঠলেও কিছু একটা মতলবের আভাস পাচ্ছিলেন তাঁরা। তাই অবাক হয়ে আর দেখা নয়, ক্ষোভে ফেটে পড়লেন তাঁরা। ইতিমধ্যে খবর ছড়িয়ে গেল, ওই স্থানটি কোনও এক ব্যবসায়ী কিনেছেন। তাই থাম ভেঙে সম্প্রসারণ করার কাজ শুরু হচ্ছিল। আর যায় কোথায়, কফি হাউস জুড়ে যেন ধুন্ধুমার কিছু একটা ঘনিয়ে এলো বলে।

বিষয়টি জানাজানি হতেই চরম উত্তেজিত হয়ে পড়ে কফি হাউস কর্তৃপক্ষ, সঙ্গে স্থানীয় বাসিন্দারাও। বিপদের গন্ধ পেয়ে এগিয়ে আসে পুলিশ এবং কলকাতা পুরসভা। আপাতত সেই কাজ বন্ধ রয়েছে। তবে কেন, বা কারা এই কাজ করছিল, তা নিয়ে এখনও মুখ খোলেনি কেউ। গোটা বিষয় নিয়ে বুধবার কলকাতা পুরসভায় ডেপুটেশন জমা দেয় কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন।

কিন্তু স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এভাবে হেরিজেট বিল্ডিংয়ে ভাঙাভাঙি করা যায় কিনা, করা গেলেও কার অনুমতিতে এই কাজ করা হচ্ছিল! ডেপুটেশন জমা দিয়ে তাঁরা মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গেও দেখা করতে চেয়েছিলেন কিন্তু তা সম্ভব হয়নি। এই সংগঠনের সম্পাদক বলেন, যেভাবে নির্মাণকাজ হচ্ছিল তাতে বিল্ডিংটাই বিপর্যয়ের স্বীকার হতে পারে। তাই এমন কাজ যাতে না হয়, পুরসভা যাতে গোটা বিষয়টি নজরে রাখে, সেই কারণে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। তারা চান, একটি কমিটি গঠন করে কফি হাউস বিল্ডিংয়ের তদারকি করা হোক।

কলকাতা পুরসভা ইতিমধ্যে ব্যাপারটিতে হস্তক্ষেপ করে কাজ বন্ধ করিয়ে দিয়েছে। নোটিসও দেওয়া হয়েছে। কিন্তু কফি হাউস কর্তৃপক্ষ পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। তাঁদের বক্তব্য, এই মুহূর্তে কাজ বন্ধ মানে ভবিষ্যতে কাজ চালু হতে পারে না, এমনটা নয়। তাই তাঁরা এর পাকাপাকি সমাধান চান। কর্তৃপক্ষের কথায়, এই বিল্ডিং সুরক্ষিত রাখার দায়িত্ব প্রত্যেকের। কারণ এটি কলকাতা তথা বাংলার ঐতিহ্য।

Continue Reading

Previous: হাওড়ায় মেলা চলাকালিন আচমকা আগ্নিকান্ড
Next: টলিপাড়ায় শোকের ছায়া, অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়ের মা প্রয়াত

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.