Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • ‘আমার নাম-পরিচয় ব্যবহার…’ ভক্তদের উদ্দেশ্যে কিসের বার্তা দিলেন সোনু নিগম?

‘আমার নাম-পরিচয় ব্যবহার…’ ভক্তদের উদ্দেশ্যে কিসের বার্তা দিলেন সোনু নিগম?

Online Desk এপ্রিল 22, 2025
sonu-nigam.png

ওঙ্কার ডেস্ক: সেলিব্রিটিদের নিয়ে ফ্যান পেজ থেকে শুরু করে একাধিক অ্যাকাউন্ট তৈরি হয় সোশাল মিডিয়ায়। বর্তমানে ‘ব্লু টিক’ দেখে নির্ধারিত হয় আসল-নকল! কিন্তু তাতেও কি রেহাই মেলে তারকাদের? অধিকাংশ সময়েই ফ্যান পেজ হোক বা তারকাদের নাম দিয়ে তৈরি করা ভুয়ো কোনও অ্যাকাউন্ট থেকে নানা ধরনের তথ্য শেয়ার করা হয়, যা কিনা পুরোপুরিই তাঁদের অজান্তে। ফলঃস্বরূপ মুঠোফোনের যুগে হু হু করে বিক্রি হয়ে যায় বিতর্কিত কিংবা মুখরোচক খবর। ভক্তদের ভালোবাসার মাশুল গুনতে হয় সেলেবদের। সম্প্রতি এমন অভিজ্ঞতার শিকার হয়ে সোশাল মিডিয়াতেই সরব হলেন গায়ক সোনু নিগম।
গায়কের দাবি, তার নাম-পরিচয় ব্যবহার করে সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট ভর্তি রয়েছে। যার সবগুলোই ভুয়ো। সেসব পেজগুলো থেকে একেক সময়ে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে, আবার কোনওসময়ে বিতর্কিত সব তথ্য শেয়ার করা হচ্ছে। অনেকে আবার নিজেকে সোনু নিগমের টিমের সদস্য বলে দাবি করেও এমন কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি নজরে পড়তেই সকলকে সতর্ক করলেন গায়ক। সোমবার গভীর রাতে সোনু নিগম ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেন সেখানেই তিনি জানান, ‘দেখছি, অনলাইনে আমার নাম-পরিচয় ব্যবহার করা হচ্ছে। দয়া করে মনে রাখবেন যে, আমার টিমের কেউই কোনও কারণে আমার পক্ষ থেকে কারও সঙ্গে যোগাযোগ করেনি। যদি কেউ আমার ম্যানেজমেন্ট টিমের সদস্য বলে নিজেকে দাবি করে তাহলে দয়া করে সতর্কতা অবলম্বন করুন।’
সোনু নিগম আরও দাবি করেন যে, গত আট বছর ধরে তিনি এক্স হ্যান্ডেলে অ্যাক্টিভ নন। তা সত্ত্বেও তাঁর নামে বেশ কয়েকটি অ্যাকাউন্ট এখনও চলছে পুরদমে। সোনু সাবধান করেন বলেন, ‘কিছু অ্যাকাউন্ট রয়েছে যেগুলি দেখলে আমার বলে মনে হলেও আসলে এই অ্যাকাউন্টগুলি চালাচ্ছে অন্য কেউ। ভক্তদের উদ্দেশে গায়কের বার্তা, “আমার নামে কোনও সন্দেহজনক কিংবা ভুয়ো বার্তা পেলে সেই অ্যাকাউন্টটি রিপোর্ট বা ব্লক করতে পারলে খুব ভালো হয়।” প্রসঙ্গত, গত মার্চ মাসেই শ্রেয়া ঘোষালের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্ট হ্যাক হয়। এবার সোশাল মিডিয়ায় পরিচয় বিভ্রাটের শিকার সোনু নিগম।

Continue Reading

Previous: সইফ, শাহরুখের পর বান্দ্রা ছাড়ছেন এবার বলি অভিনেতা আমির খানও! কিন্তু কেন?
Next: দক্ষিণী তারকা মহেশবাবুকে ইডির তলব! আর্থিক তছরুপীর অভিযোগ অভিনেতা বিরুদ্ধে

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-22.webp

সাময়িক স্বস্তিতে কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী পিনারাইয়, ৭ দিন তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.