Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • দক্ষিণী তারকা মহেশবাবুকে ইডির তলব! আর্থিক তছরুপীর অভিযোগ অভিনেতা বিরুদ্ধে

দক্ষিণী তারকা মহেশবাবুকে ইডির তলব! আর্থিক তছরুপীর অভিযোগ অভিনেতা বিরুদ্ধে

Online Desk এপ্রিল 22, 2025
maheshbabu.png

ওঙ্কার ডেস্ক: বলিউডের নানা খবর প্রায় সময়ই উঠে আসে সংবাদমাধ্যমের শিরোনামে। পাশাপাশি টলিপাড়া থেকে দক্ষিণী ছবিও। এবার আর্থিক তছরুপ মামলায় এবার দক্ষিণী সুপারস্টার মহেশবাবুকে তলব করল ইডি। জানা গেছে, আগামী ২৭ এপ্রিল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের দপ্তরে হাজিরা দিতে বলা হয়েছে অভিনেতাকে। কিন্তু আচমকাই কেন ইডির তলব দাক্ষিণীর দাপুটে তারকাকে?
জানা গিয়েছে, হায়দ্রাবাদের রিয়াল এস্টেট সংস্থা সাই সূর্য ডেভেলপারস এবং সুরানা গ্রুপের বিরুদ্ধে ওঠা তছরুপের মামলাতেই ডেকে পাঠানো হয়েছে মহেশবাবুকে। অভিযোগ, ওই দুই সংস্থার থেকে সম্পত্তি ক্রয় করতে গিয়ে নিঃস্ব হয়েছেন বহু মানুষ। এছাড়াও প্রশ্ন উঠেছে, ওই দুই সংস্থার গড়ে তোলা বিভিন্ন আবাসন নিয়েও। আর আর্থিক দুর্নীতিতে অভিযুক্ত সেই দুই সংস্থার হয়ে বিজ্ঞাপন করাতেই বিপাকে পড়তে হল দক্ষিণী তারকাকে। তাই সংশ্লিষ্ট মামলায় নাম জড়িয়েছে মহেশবাবুর।
তদন্তে উঠে আসা তথ্য অনুযায়ী, সাই সূর্য ডেভেলপারস তাঁদের বিজ্ঞাপনী দূত মহেশবাবুকে মোটা অঙ্কের টাকা দেন, তার কিছুটা নগদেও। তদন্তকারীদের সন্দেহ, মহেশবাবুকে যে নগদ টাকা দেওয়া হয়, সেটা ছিল ওই সংস্থার কালো টাকা। গত ১৬ এপ্রিল তদন্তে নেমে হায়দরাবাদ এবং সেকেন্দ্রাবাদের চারটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি।
ভাগ্যনগর প্রপার্টিজের ডিরেক্টর নরেন্দ্র সুরানা, সাই সূর্যর বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করে তেলঙ্গানা পুলিশ। ক্রয় বিক্রয় সংক্রান্ত একাধিক অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে। এবার মহেশবাবুর বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই দুই দুর্নীতিগ্রস্থ সংস্থার বিজ্ঞাপনী মুখ হওয়ায় তাঁকে দেখে বহু মানুষ সম্পত্তি কিনতে উৎসাহিত হন। তার ফলেই প্রতারণা, জালিয়াতির শিকার হতে হয় তাঁদের। সংশ্লিষ্ট মামলায় জেরার জন্য আগামী ২৭ এপ্রিল ইডির দপ্তরে ডেকে পাঠানো হয়েছে মহেশবাবুকে।

Post Views: 110

Continue Reading

Previous: ‘আমার নাম-পরিচয় ব্যবহার…’ ভক্তদের উদ্দেশ্যে কিসের বার্তা দিলেন সোনু নিগম?
Next: মোদীর সঙ্গে বৈঠক মার্কিন ভাইস প্রেসিডেন্টের, ভ্যান্সের সন্তানদের হাতে ময়ূরের পালক তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.