Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদীর সঙ্গে বৈঠক মার্কিন ভাইস প্রেসিডেন্টের, ভ্যান্সের সন্তানদের হাতে ময়ূরের পালক তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী

মোদীর সঙ্গে বৈঠক মার্কিন ভাইস প্রেসিডেন্টের, ভ্যান্সের সন্তানদের হাতে ময়ূরের পালক তুলে দিলেন ভারতের প্রধানমন্ত্রী

Online Desk এপ্রিল 22, 2025
20250422_152102.jpg

ওঙ্কার ডেস্ক: চার দিনের জন্য ভারত সফরে এসেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ভারতে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন। সূত্রের খবর সেই বৈঠকে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে মোদী ও ভ্যান্সের মধ্যে।

সোমবার মোদীর সঙ্গে ভ্যান্স যখন বৈঠক করেন, সেই সময় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ৭ লোককল্যাণ মার্গের বাসভবনে উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী উষা। ছিলেন তিন সন্তান ইওয়ান, বিবেক ও মিরাবেল। তিন শিশুর সঙ্গে এদিন রসিকতা করেন ভারতের প্রধানমন্ত্রী। তিন জনেরই হাতে ময়ূরের পালক তুলে দেন মোদী। জেডি ভ্যান্সের দফতরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, মোদী ও ভ্যান্সের মধ্যে ভারত-মার্কিন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়েছে।

জেডি ভ্যান্স স্ত্রীকে সঙ্গে নিয়ে জয়পুরে একটি বিয়েবাড়িতেও অংশ নেবেন। সেই বিয়েবাড়িতে অংশ নেওয়ার আগে এদিন সকালেই জয়পুরে এসে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান তাঁরা। জয়পুরের অম্বর দুর্গ ঘুরে দেখেন মারফকিন ভাইস প্রেসিডেন্ট।

অম্বর দুর্গে তাঁদেরকে রাজস্থানি লোকনৃত্য-গীতের মাধ্যমে স্বাগত জানানো হয়। সেই সঙ্গে রাজকীয় প্রথায় সুসজ্জিত দুই হাতি চান্দা ও মালা শুঁড় উঁচিয়ে তাঁদেরকে কুর্নিশ জানায়। এদিন ভান্সকে সঙ্গে নিয়ে তাঁর স্ত্রী উষা দিল্লিতে সেন্ট্রাল কটেজ ইন্ডাস্ট্রিজ এম্পোরিয়ামে যান। সেখানে হাতের তৈরি ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী কেনাকাটা করেন। যে সমস্ত পণ্য কেনেন, তার তালিকায় রয়েছে সুদৃশ্য চিনেমাটি ও কাগজের মণ্ডের শোপিস। রয়েছে দার্জিলিং চা।

Post Views: 111

Continue Reading

Previous: দক্ষিণী তারকা মহেশবাবুকে ইডির তলব! আর্থিক তছরুপীর অভিযোগ অভিনেতা বিরুদ্ধে
Next: বাংলার বাড়ি প্রকল্পে ১২ লক্ষ মানুষ দ্বিতীয় কিস্তির টাকা পাবেন মে মাসে

সম্পর্কিত গল্প

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.