Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সমাজমাধ্যমে ইঙ্গিত পূর্ণ পোস্ট দেব-রুক্মিনী’র, মেহেন্দি পরা ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিলেন তারকাযুগল

সমাজমাধ্যমে ইঙ্গিত পূর্ণ পোস্ট দেব-রুক্মিনী’র, মেহেন্দি পরা ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিলেন তারকাযুগল

Online Desk মার্চ 19, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: চর্চায় টলিউডের জনপ্রিয় জুটি। সমাজমাধ্যমে রুক্মিণী মৈত্র এবং দেব’এর নতুন পোস্ট ঘিরে আলোচনা বিনোদনমহলে। তবে এবার যেন আলোচনা যেন তারাই উস্কে দিল, কারণটা একটু আলাদা আর তাতেই নেটপাড়ায় মেতেছে নতুন কৌতূহলে!
২০১৭ সালে টলিউডে পথ চলা শুরু করেছিলেন অভিনেত্রী রুক্মিণী মৈত্র। প্রথম বছরেই পর পর দুটি ছবি ‘চ্যাম্প’ ও ‘ককপিট’-এ দেবের সঙ্গে জুটি বেঁধে দর্শকের নজরে এসেছিলেন তিনি। এরপর একের পর এক ছবিতে প্রশংসা কুড়িয়েছেন রুক্মিণী। পাশাপাশি দেবের সঙ্গে তাঁর বিশেষ সম্পর্ক-এর কথাও কারোর অজানা নয়। পর্দার বাইরেও জুটি হিসেবে বেশ জনপ্রিয় তাঁরা। তবে এবার যা হল, তা দেখে ফের নড়েচড়ে বসেছে নেটপাড়া। রুক্মিণীর সঙ্গে নিজের একগুচ্ছ ছবি নিজের সমাজমাধ্যমে পাতায় পোস্ট করেছেন দেব। বান্ধবীর সঙ্গে এমন ছবি চট করে পোস্ট করতে দেখা যায়না দেবকে। একসঙ্গে হাতে মেহেন্দি পড়তে দেখা গেছে তাঁদের! তবে যে কোনও শুভ অনুষ্ঠানেই মেহেন্দি পরা যায়। তবে দেব-রুক্মিণী একসঙ্গে মেহেন্দি পড়ছেন এবং তাও আবার এই বসন্ত! সুতরাং দুইয়ে দুইয়ে চারের ভাবনায় ভাবা শুরু করেছে নেটপাড়ার একাংশ। সমাজমাধ্যমের একাংশ বলা শুরু করেছে, যদিও এটি চৈত্র মাস এবং বাঙালিরা চৈত্রতে বিয়ে করেন না। তবুও এমন নানা কথাই উঠে আসছে টলিপাড়ার অন্দর থেকে।
উল্লেখ্য, একাধিকবার এই জুটির সম্পর্ক ভেঙে যাওয়ার গুঞ্জন শোনা গিয়েছে। অবশ্য বরাবরই এই বিষয়ে মুখ বন্ধ রেখেছেন দেব ও রুক্মিণী দুজনেই। তারপর দু’জনে মিলে হাসিমুখে কখনও অনুষ্ঠানে এসেছেন কখনও বা সবাইকে চমকে দিয়ে জুটিতে হাসিমুখের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেছেন। সম্প্রতি তাঁদের পরবর্তি ছবি বাইক অ্যাম্বুলেন্স দাদা’তে একসঙ্গে করছেন তাঁরা। শুটিং শেষে দোল-ও খেলেছেন চুটিয়ে। সেসব ছবি সমাজমাধ্যমে ভাইরালও হয়েছে। কিন্তু মেহেন্দির ছবি যেন আরও কৌতূহল বাড়িয়ে দিয়েছে দর্শকমনে। তাই প্রশ্ন উঠছেই এ কি শুধুই ছবি, না কি বড় কোনও ঘোষণার আভাস? নাকি এই ছবি ‘ছবির’ই অংশ? এই মুহূর্তে উত্তর জানেন শুধু দেব এবং রুক্মিণী। এর উত্তর মিলবে আগামী দিনে, আপাতত সকলেই সেই উত্তরের অপেক্ষায়।

Post Views: 133

Continue Reading

Previous: দেবাংশু গিয়ে কথা বলতেই অভিমান গলে জল অসিতের, তবে কী রাজনীতি থেকে সন্ন্যাস বাতিল !
Next: ২৩ লক্ষ ৩০ হাজার ‘বিচারাধীন’ নামের নিষ্পত্তি, ভোটের আগে শেষ হবে কাজ, উঠছে প্রশ্ন

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.