Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ২৩ লক্ষ ৩০ হাজার ‘বিচারাধীন’ নামের নিষ্পত্তি, ভোটের আগে শেষ হবে কাজ, উঠছে প্রশ্ন

২৩ লক্ষ ৩০ হাজার ‘বিচারাধীন’ নামের নিষ্পত্তি, ভোটের আগে শেষ হবে কাজ, উঠছে প্রশ্ন

Online Desk মার্চ 19, 2026
sir.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে এসআইআরের বিচারাধীন নামের নিশপত্তি করতে তৎপর কমিশন। এদিকে হাতে সময় কম। বাংলায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু’দফায় আগামী ২৩ এবং ২৯ এপ্রিল হবে নির্বাচন। তাই কাজের গতি বাড়ানো হয়েছে বলে সূত্রের খবর। জানা গিয়েছে, দিনে প্রায় দু’লক্ষ করে নামের নিষ্পত্তি করা হচ্ছে। বুধবার পর্যন্ত মোট ২৩ লক্ষ ৩০ হাজার ‘বিচারাধীন’ নামের নিষ্পত্তি করেছেন বিচারকরা। বৃহস্পতিবার এই সংখ্যাটা প্রায় ২৫ লাখের কাছে পৌঁছে যাবে বলেই আশাবাদী কমিশন।
সিইও দফতর সূত্রে খবর, এমন গতিতে ‘বিচারাধীন’ থাকা নাম নিষ্পত্তি হলে ভোটের আগেই সম্পূর্ণ কাজ শেষ হয়ে যেতে পারে। ২৮ ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ওই তালিকায় ৬ কোটি ৪৪ লক্ষ ৫২ হাজার ৬০৯ জনের নাম ‘যোগ্য’ হিসাবে রয়েছে। ‘বিবেচনাধীন’ ভোটার রয়েছেন ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন।
সুপ্রিম কোর্টের নির্দেশে ‘বিচারাধীন’ থাকা নামগুলি খতিয়ে দেখে তা নিষ্পত্তি করার কাজ করছেন বিচারবিভাগীয় আধিকারিকরা। হাই কোর্ট নিযুক্ত ৭০০-র বেশি বিচারবিভাগীয় আধিকারিক এই কাজ করছেন। বিশেষ করে বিচারাধীন থাকা ভোটারদের কী হবে? তাঁরা কি আদৌ ভোট দিতে পারবেন?
তালিকা প্রকাশের আগে বৃহস্পতিবার ফের বৈঠকে বসেছেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। যেখানে স্বরাষ্ট্রসচিব, পুলিশের ডিজি এবং কলকাতার পুলিশ কমিশনার-সহ একাধিক শীর্ষ কর্তার উপস্থিত রয়েছেন।

Post Views: 122

Continue Reading

Previous: সমাজমাধ্যমে ইঙ্গিত পূর্ণ পোস্ট দেব-রুক্মিনী’র, মেহেন্দি পরা ছবি পোস্ট করে জল্পনা উস্কে দিলেন তারকাযুগল
Next: ‘আচারণ মহিলাদের জন্য অস্বস্তিকর’; রাহুল গান্ধিকে নিয়ে বিতর্কিত মন্তব্য বিজেপি সাংসদ কঙ্গনার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.