Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • বড় পর্দার পর ফের ছোট পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, কবে কোথায় দেখা যাবে তাঁকে?

বড় পর্দার পর ফের ছোট পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, কবে কোথায় দেখা যাবে তাঁকে?

Online Desk মার্চ 17, 2026
sde.png

ওঙ্কার ডেস্ক: টেলিভিশনের ধারাবাহিক মানেই দর্শকের মানে তা নিয়ে থাকে অন্যরকম উত্তেজনা। নিজের পছন্দের অভিনেতা-অভিনেত্রীদের আরও কাছ থেকে দেখেন তাঁরা। তবে বাংলা টেলিভিশনের পর্দায় বর্তমানে নতুন নতুন ধারাবাহিকের ভিড়। দর্শকদের মন জয় করতে একের পর এক নতুন গল্প নিয়ে হাজির হচ্ছে বিভিন্ন চ্যানেল। এবার সেই ধারাবাহিক তালিকায় যুক্ত হতে চলেছে আরও একটি মেগা। আর তা নিয়েই সামনে এল বিশেষ খবর, ফের বহু বছর পর স্টার জলসার পর্দায় ফিরতে চলেছেন জনপ্রিয় অভিনেতা টলিপাড়ার বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, সঙ্গে থাকছেন টলিপাড়ারই আরও এক বর্ষীয়ান অভিনেতা শুভাশিষ মুখোপাধ্যায়।
দীর্ঘ কয়েক বছর পর আবারও পরাণ বন্দ্যোপাধ্যায়ের এই ফিরে আসার খবরে টেলিভিশনের দর্শকদের কাছে বড়ই সুখবর। বহুদিন ধরে বড় পর্দা ও মঞ্চে ব্যস্ত থাকার পর এবার আবার ধারাবাহিকের মাধ্যমে দর্শকদের কাছে আসতে চলেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে তিনি অসংখ্য জনপ্রিয় ছবি ও নাটকে অভিনয় করেছেন এবং প্রতিটি চরিত্রেই বারবার দর্শকের মন জয় করেছেন তিনি।
জানা যাচ্ছে, স্টার জলসার আসন্ন ধারাবাহিক সংসারের সংকীর্তন-এ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে এই বর্ষীয়ান তারকাদের। ধারাবাহিকটির প্রযোজনায় রয়েছে ক্যামেলিয়া প্রযোজনা সংস্থা। এবার এই প্রযোজনা সংস্থাও প্রথমবারের মত ধারাবাহিকে পা রাখছে। ইতিমধ্যেই ধারাবাহিকটির মহরত সম্পন্ন হয়ে গিয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করতে চলেছেন অভিনেত্রী মানালি দে এবং অভিনেতা সব্যসাচী চৌধুরী। এই প্রথমবার তাঁরাও জুটি হিসেবে একসঙ্গে ছোটপর্দায় কাজ করবেন। যদিও ধারাবাহিকের সম্প্রচারের তারিখ এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। বর্তমানে এই খবরে দর্শকেরা বেশ কৌতুহলী, কেমন হবে এই গল্প কেমন চরিত্রেই বা দেখা যাবে অভিনেতা অভিনেত্রীদের তা জানার জন্য বর্তমানে অপেক্ষায় অনুরাগীরা।

Continue Reading

Previous: শুটিং শুরু হতে না হতেই বিপত্তি, শুটিং স্পটে আহত হয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জী……
Next: গোটা সপ্তাহ ধরেই ঝড়-বৃষ্টির সিলসিলা চলবে রাজ্যজুড়ে, জানাচ্ছে হাওয়া অফিস

সম্পর্কিত গল্প

1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
suvendu-voter.jpg

চোরবাগান কাণ্ডে আরও মৃত্যু ঠেকাতেই বেসরকারি হাসপাতালে রেফার, দাবি মুখ্যমন্ত্রীর

Online Desk অক্টোবর 21, 2026
New-Project-19.webp

চোরবাগান থেকে শিক্ষা, বিসর্জনে অপ্রীতিকর ঘটনা এড়াতে রাজ্যের ৪ শহরে ১৮ আইপিএসকে দায়িত্ব! কলকাতাতেই ১২ জন

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.