Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • গোটা সপ্তাহ ধরেই ঝড়-বৃষ্টির সিলসিলা চলবে রাজ্যজুড়ে, জানাচ্ছে হাওয়া অফিস

গোটা সপ্তাহ ধরেই ঝড়-বৃষ্টির সিলসিলা চলবে রাজ্যজুড়ে, জানাচ্ছে হাওয়া অফিস

Online Desk মার্চ 17, 2026
WhatsApp-Image-2026-03-17-at-10.53.52-AM.jpeg

ওঙ্কার ডেস্ক: হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, সোমবার রাতে কলকাতার সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র-বিদ্যুৎসহ ভালোই ঝড়-বৃষ্টি হয়েছে। ঝড়-বৃষ্টির কারণে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার তাপমাত্রা অনেকটাই নেমে গিয়েছে। সোমের পর মঙ্গল ও বুধবারেও বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। এরপর বৃহস্পতিবার থেকে বাড়তে পারে ঝড়-বৃষ্টির পরিমাণ। রবিবার পর্যন্ত টানা ঝড়-বৃষ্টির সিলসিলা চলতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বলে পূর্বাভাস হাওয়া অফিসের।
মঙ্গলবার দিনভর দক্ষিণবঙ্গের আকাশ থাকবে মেঘলা। বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে রাজ্যের একাধিক জেলায়। এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম মেদিনীপুর বীরভূম ও ঝাড়গ্রাম জেলায় তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। এরপর শুক্রবার থেকে ঝড়-বৃষ্টির পরিমাণ আরও বাড়বে উত্তরবঙ্গে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের বিশেষজ্ঞরা।

Post Views: 188

Continue Reading

Previous: বড় পর্দার পর ফের ছোট পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, কবে কোথায় দেখা যাবে তাঁকে?
Next: ভোটের আগে রাজ্য প্রশাসনের খোলনলচে বদল কেন! জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.