Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের আগে রাজ্য প্রশাসনের খোলনলচে বদল কেন! জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

ভোটের আগে রাজ্য প্রশাসনের খোলনলচে বদল কেন! জ্ঞানেশ কুমারকে ফের চিঠি দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk মার্চ 17, 2026
MAMATA-77.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের নির্ঘণ্ট ঘোষণার পর রাতারাতি রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি, সিপি-সহ পুলিশ প্রশাসনের একাধিক শীর্ষকর্তাদের বদল করেছে কমিশন। শীর্ষকর্তার বদলি বিষয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। বদলি পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে, বদলির কারণ জানতে চেয়ে ফের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী।
কমিশন একতরফাভাবে সিদ্ধান্ত নিয়ে রাজ্য প্রশাসনের শীর্ষ আধিকারিকদের ভোট ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যে সরিয়ে দিয়েছে। নিয়ম অনুযায়ী, এমন হলে রাজ্য সরকারের কাছে নতুন নাম জানতে চাওয়া হয়। কিন্তু এক্ষেত্রে রাজ্যকে কিছু জানানো হয়নি। সূত্রের খবর, চিঠিতে এই বিষয় উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী। তাঁর আরও অভিযোগ, কমিশন ও রাজ্য প্রশাসনের কাজের রীতি মানা হয়নি। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী।
সোমবার রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি এবং বাণিজ্যিক গ্যাস সরবরাহে কেন্দ্রের হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিছিলের পর কমিশনকে তোপ দেগে মমতা বলেন, “বাঙালি মহিলা চিফ সেক্রেটারিকে বদলে দিয়েছেন। একজন মহিলাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলেন।”
প্রসঙ্গত, রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করে নির্বাচন কমিশন। মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনারকে বদলি করা হয়েছিল রাতারাতি। তা ছিল নজিরবিহীন। আর সোমবার সকালে পুলিশ প্রশাসনে একাধিক বদলি ঘোষণা করেছে কমিশন।
ভোটের দিনক্ষণ প্রকাশের পর রাতারাতি প্রশাসনিক পদে কমিশনের নির্দেশে রদবদল, কার্যত নজিরবিহীন বলেই মত ওয়াকিবহাল মহলের একাংশের। এই বিষয়েই এবার জ্ঞানেশ কুমারকে চিঠি দিলেন মমতা।

Post Views: 125

Continue Reading

Previous: গোটা সপ্তাহ ধরেই ঝড়-বৃষ্টির সিলসিলা চলবে রাজ্যজুড়ে, জানাচ্ছে হাওয়া অফিস
Next: হরমুজ রক্ষায় আমেরিকা কাফি, মিত্র দেশগুলি মুখ ফেরাতে ট্রাম্পের বক্তব্য, বন্ধুত্ব যাচাই করছিলাম

সম্পর্কিত গল্প

hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.