Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ওরলিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, মোট কত টাকা ব্যয় করলেন গায়িকা?

ওরলিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, মোট কত টাকা ব্যয় করলেন গায়িকা?

Online Desk এপ্রিল 7, 2026
serd.png

ওঙ্কার ডেস্ক: বর্তমানে বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল৷ সম্প্রতি মুম্বইয়ের সবথেকে দামী এলাকায় কিনলেন এক বিলাসবহুল ফ্ল্যাট। তাঁর নতুন ফ্ল্যাটের ঠিকানা ওরলিতে। খবর, স্কোয়ার ইয়ার্ডস সম্পত্তির রেজিস্ট্রেশন নথি খতিয়ে দেখেছে। শ্রেয়া ঘোষাল তাঁর মা শমিষ্ঠা ঘোষাল এবং বাবা বিশ্বজিৎ ঘোষালের সঙ্গে মিলে মুম্বইয়ের ওরলিতে ২৯.৭০ কোটি টাকায় একটি ফ্ল্যাট কিনেছেন।
শ্রেয়া ঘোষালের এই ফ্ল্যাটটি ওরলির ‘গোদরেজ ট্রিলজি’তে রয়েছে বলে জানা যাচ্ছে। ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২,৪৩০.০৬ বর্গফুট এবং মোট এরিয়া ২,৭৫০.২৮ বর্গফুট। পাশাপাশি এর সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ১ এপ্রিল, ২০২৬ তারিখে নথিভুক্ত করা হয়। এই লেনদেনের স্ট্যাম্প ডিউটি বাবদ ১.৭৮ কোটি টাকা এবং রেজিস্ট্রেশন চার্জ হিসেবে ৩০,০০০ টাকা ইতিমধ্যেই খরচ হয়েছে।
শ্রেয়া ঘোষাল ভারতের অন্যতম জনপ্রিয় প্লেব্যাক গায়িকা। ‘সা রে গা মা পা’ রিয়্যালিটি শো থেকে যাত্রা শুরু করেন এবং ‘দেবদাস’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। প্রথম কাজেই ‘বেয়রি পিয়া’র মতো গান তাঁকে ব্যাপক জনপ্রিয় করে তোলে। অন্যদিকে, শিল্পীর বাবা বিশ্বজিৎ ঘোষাল, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, এবং মা শমিষ্ঠা ঘোষাল। আর বর্তমানে একাধিক ভাষায় গান গেয়ে সঙ্গীতজগতে নিজেকে সফল হিসাবে গড়ে তুলেছেন।

Post Views: 117

Continue Reading

Previous: পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে বাদ পড়ল প্রায় ৯১ লক্ষ নাম
Next: মনোনয়ন কেন্দ্রে পুলিশের গাড়িতে গেলেন তৃণমূল নেতা, আইসিকে সাসপেন্ড করল কমিশন

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.