Skip to content
জুলাই 26, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • মনোনয়ন কেন্দ্রে পুলিশের গাড়িতে গেলেন তৃণমূল নেতা, আইসিকে সাসপেন্ড করল কমিশন

মনোনয়ন কেন্দ্রে পুলিশের গাড়িতে গেলেন তৃণমূল নেতা, আইসিকে সাসপেন্ড করল কমিশন

Online Desk এপ্রিল 7, 2026
POLICE.jpg

ওঙ্কার ডেস্কঃ মনোনয়ন পর্ব চলাকালীন সোমবার নৈহাটি পুরসভার চেয়ারম্যানকে মহকুমা শাসকের দফতরে পৌঁছে দিয়েছিলেন নৈহাটি থানার আইসি, অভিযোগ এমনই। শুধু তাই নয়, সমাজমাধ্যমে সেই ভিডিও পোস্ট করে পুলিশকে আক্রমণ করে, কমিশনেও এই বিষয়ে অভিযোগ জানান বিজেপি নেতা অর্জুন সিং। এরপরেই নৈহাটি থানার আইসি মহাবীর বেরাকে সাসপেন্ড করেছে কমিশন।
সূত্রের খবর, সোমবার দুপুরে নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে বারাকপুরের মহকুমা শাসকের দফতরে গিয়ে মনোনয়ন জমা দেন। যান নৈহাটি পুরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ও। পুলিশের গাড়িতে চেপে বারাকপুরের মহকুমা শাসকের দফতরে পৌঁছান তিনি। অভিযোগ, নৈহাটি থানার আইসির মহাবীর বেরা নিজে গাড়িতে অশোক চট্টোপাধ্যায়কে পৌঁছে দিয়েছিলেন। তারপর থেকেই সুর চড়িয়েছেন বিরোধীরা।
পুলিশের গাড়ি থেকে অশোকবাবু নামছেন এমন একটি ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি শেয়ার করে অর্জুন সিংয়ের দাবি, ‘নির্বাচন কমিশন খুব চেষ্টা করছে, যাতে বাংলার পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষাভাবে কাজ করে। কিন্তু অভ্যাস অভ্যাসই থাকে। যে গাড়িটি থেকে নৈহাটি পুরসভার চেয়ারম্যান নামছেন, সেটি বারাকপুর পুলিশ কমিশনারেট ব্যবহার করে থাকে।’ ওই পোস্টে নির্বাচন কমিশনকে ট্যাগ করে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিজেপি নেতা। তারপরই আইসিকে সাসপেন্ড করেছে কমিশন।

Post Views: 95

Continue Reading

Previous: ওরলিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন সঙ্গীতশিল্পী শ্রেয়া ঘোষাল, মোট কত টাকা ব্যয় করলেন গায়িকা?
Next: টিটিপি-র অবস্থান নিয়ে আফগানকে তিন শর্ত পাকিস্তানের; শান্তি চুক্তি নিয়ে অনিশ্চয়তা

সম্পর্কিত গল্প

rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
cjp-protest.jpg

দিল্লিতে বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে নতুন করে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ছুড়ল বাহিনী

Online Desk জুলাই 25, 2026

You may have missed

cjp-fr.jpg

আন্দোলন তুলে মোদীতেই আস্থা সিজেপির

Online Desk জুলাই 25, 2026
rahul-2.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের পর বিষয়টিকে প্রতীকী বলে মন্তব্য রাহুলের, মোদীর ক্ষমা চাওয়ার দাবি বিরোধী দলনেতার

Online Desk জুলাই 25, 2026
wngchuk-sonam.jpg

‘গণতন্ত্রের জয়’, ধর্মেন্দ্রর পদত্যাগের পর প্রতিক্রিয়া সোনম ওয়াংচুকের

Online Desk জুলাই 25, 2026
dilip-ghosh.jpg

প্রধান ও উপপ্রধান ১৫ দিনের বেশি অনুপস্থিত থাকলে দায়িত্ব পাবে প্রশাসক, আনা হচ্ছে বিল

Online Desk জুলাই 25, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.