Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • “মা হতে চেয়েছি বরাবরই….” সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টের পরেই বিয়ের ছবি সামনে আনলেন টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায়

“মা হতে চেয়েছি বরাবরই….” সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টের পরেই বিয়ের ছবি সামনে আনলেন টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায়

Online Desk মার্চ 18, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: ফের আলোচনায় টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায়। মঙ্গলবার রাতে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন অভিনেত্রী। সেই থেকেই আলোচনার সূত্রপাত।ডিভোর্সের বছর ঘোরার আগেই দ্বিতীয়বার বিয়ে সারলেন অভিনেত্রী। বুধবার দুপুরে নতুন স্বামীর সঙ্গে বিয়ের ছবি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেন সুস্মিতা। খানিকটা সবাইকে চমকে দিয়েই বিয়ে সারলেন অভিনেত্রী। এখন তাঁকে অভিনয়ে বিশেষ দেখা না গেলেও বর্তমানে পুরোদমে ব্যবসা নিয়ে ব্যস্ত তিনি। জানা গিয়েছে কাজের সুত্রেই স্বামীর সঙ্গে তাঁর আলাপ।
গত বছর, জুলাই মাসে সাংবাদিক স্বামী সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন অভিনেত্রী। তারপর ভ্লগিং ও ব্যবসার কাজে আরও মনযোগ দিয়েছেন সুস্মিতা। এবার দ্বিতীয়বার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হলেন টেলিঅভিনেত্রী। মঙ্গলবারই ছবি শেয়ার করে সুস্মিতা লিখেছিলেন, “মা হতে চেয়েছি বরাবরই। এই একটা ইচ্ছে কখনও মন থেকে মুছে যায়নি। একটা শব্দ শোনার আশা- ‘মা’। আজ ছত্রিশ বছর বয়সে এসে সত্যিই আর কোনও ভনিতা করার সময় নেই। নিজেকে আর মিথ্যে সান্ত্বনা দেওয়ারও শক্তি নেই। বিয়ে করলাম। তোমরা সবাই আশীর্বাদ করো।” স্বাভাবিকভাবেই সমাজমাধ্যমের এই পোস্ট চোখ এড়ায়নি অভিনেতা সায়ক চক্রবর্তীর। অভিনেত্রীর পুরনো এক ছবি পোস্ট করে তিনি লেখেন, “ভেবে ভালো লাগছে এই বরটাও আমারই খুঁজে দেওয়া। যদিও বর হবে জানতাম না। তবে এবার থামিস প্লিজ। এটাই যেন শেষ বিয়ে হয়।” যদিও ভ্লগের দুনিয়ায় এইখবরের সত্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছিলেন নেটবাসিন্দাদের একাংশ। তবে বুধবার সুস্মিতা বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করতেই সবটাই পরিস্কার হয়ে যায় সকলের কাছে। যদিও এই পোস্ট নিয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি সুস্মিতা।

Post Views: 109

Continue Reading

Previous: প্রার্থী না করায় তৃণমূলের পদ ছাড়লেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর
Next: হামলা চলবে, হুঙ্কার ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই-র

সম্পর্কিত গল্প

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
defr.png

‘শিল্পীদেরও তো বিরতির প্রয়োজন হয়..’ অরিজিৎ সিং’এর প্লেব্যাক প্রসঙ্গে মুখ খুললেন সঙ্গীত পরিচালক প্রীতম

Online Desk মে 12, 2026
local-train.png

শিয়ালদহ ডিভিশনে চালু নয়া ট্রেন; কোন কোন রুটে থাকছে পরিষেবা

Online Desk মে 12, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.