Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রার্থী না করায় তৃণমূলের পদ ছাড়লেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর

প্রার্থী না করায় তৃণমূলের পদ ছাড়লেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর

Online Desk মার্চ 18, 2026
20260318_141056.jpg

ওঙ্কার ডেস্ক: তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার রাজ্যের ২৯১ বিধানসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশ করেছেন। কিন্তু সেই তালিকায় নাম থাকায় দলীয় পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন রাজগঞ্জের বিদায়ী তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়।

মঙ্গলবার দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পাশাপাশি খগেশ্বর ভবিষ্যদ্বাণী করে বলেছেন, রাজগঞ্জের তৃণমূল প্রার্থী স্বপ্না বর্মণ পরাজিত হবে অবশ্যই! উল্লেখ্য, স্বপ্না বর্মণ ২০১৮ সালে এশিয়াডে সোনা জয় করেছেন। বাংলার নাম উজ্জ্বলকারী এই অ্যাথলিট গত ফেব্রুয়ারিতে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু এবং চন্দ্রিমা ভট্টাচার্যের হাত থেকে দলীয় পতাকা তুলে নেন তিনি। বর্তমানে রেলে চাকরি করেন স্বপ্না। চলতি বছর জানুয়ারি মাসেই শিলিগুড়ির মহাকাল মন্দিরের শিলান্যাস অনুষ্ঠানে গিয়ে স্বপ্নার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে সংবর্ধনাও দিয়েছিলেন তিনি। কিন্তু স্বপ্নাকে যে বিধায়ক হওয়ার জন্য দল টিকিট দেবে তা কল্পনাও করতে পারেননি খগেশ্বর। সংবাদ মাধ্যমকে খগেশ্বর বলেন, ‘আজ টাকার কাছে হেরে গেলাম! মুখ্যমন্ত্রী যখন কংগ্রেস ছেড়ে দল গঠন করেন, তখন থেকেই তাঁর সঙ্গে রয়েছি আমি। নিশ্চয়ই কেউ বেশি টাকা দিয়েছে, সে জন্য আমার নাম বাদ পড়ল।’

উল্লেখ্য একদা বাম দূর্গ রাজগঞ্জে ২০০১ ও ২০০৬ সালে পরাজিত হন খগেশ্বর। ২০০৯ সালের উপনির্বাচনে ১৫ হাজার ভোটে জয়ী হয়ে তিনি জোড়ফুল ফুটিয়েছিলেন। তখন থেকেই একাধিক বার জয়ী হয়েছেন তিনি।

Post Views: 125

Continue Reading

Previous: কিডস অন জি ফাইভ’-এর উপস্থাপনায় সূচনা এনসিসি বেবি লিগের
Next: “মা হতে চেয়েছি বরাবরই….” সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্টের পরেই বিয়ের ছবি সামনে আনলেন টেলিভিশন অভিনেত্রী সুস্মিতা রায়

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026
FYG.png

রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই দুর্যোগের আশঙ্কা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.