Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • সমাজমাধ্যমে শ্বেতাকে কটাক্ষ! কড়া ভাষায় জবাব দিলেন তাঁর স্বামী অভিনেতা রুবেল দাস

সমাজমাধ্যমে শ্বেতাকে কটাক্ষ! কড়া ভাষায় জবাব দিলেন তাঁর স্বামী অভিনেতা রুবেল দাস

Online Desk মার্চ 5, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বাংলা টেলিভিশন ও রিয়েল লাইফে পরিচিত ও জনপ্রিয় জুটি রুবেল দাস এবং শ্বেতা ভট্টাচার্য। নিজেরদের অভিনয় গুনে মন জিতে নিয়েছে দর্শকদের। কিন্তু আবারও তাঁরা আলোচনার কেন্দ্র হয়েছেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্ত্রীকে নিয়ে কটূক্তি করায় প্রকাশ্যেই জবাব দিতে দেখা গেল অভিনেতা রুবেল দাসকে।
ধারাবাহিক যমুনা ঢাকির সেটে কাজের সময় রুবেল ও শ্বেতার প্রেমের শুরু। দীর্ঘদিনের সম্পর্কের পর ২০২৫ সালের জানুয়ারিতে আনুষ্ঠানিকভাবে বিয়ে সারেন এই জুটি। বিয়ের পরও তাঁদের ব্যক্তিগত জীবন নিয়ে অনুরাগীদের আগ্রহ কম নয়। সম্প্রতি শ্বেতা জনপ্রিয় রিয়েলিটি শো দিদি নম্বর ওয়ান’এর সঞ্চালিকার ভূমিকায় দর্শকদের সামনে আসছেন। ব্যস্ততার কারণে কিছুদিন এই অনুষ্ঠানের সঞ্চালনা বিরতি নিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তাই সাময়িকভাবে সেই দায়িত্বের ভার সামলাচ্ছেন শ্বেতা। স্ত্রীর এই নতুন কাজের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেন রুবেল। তবে সেই পোস্ট ঘিরেই সমস্যার সূত্রপাত। এক নেটিজেন কটাক্ষ করে মন্তব্য করেন যে রুবেল নাকি “একজন বুড়িকে বিয়ে করেছেন।” আর এই মন্তব্য দেখে চুপও থাকেননি অভিনেতা। সরাসরি জবাব দিয়ে তিনি লেখেন, বয়স বাড়া জীবনের স্বাভাবিক নিয়ম এবং তা নিয়ে কাউকে অপমান করা উচিত নয়। পাশাপাশি তিনি আরও বলেন, যাঁরা এ ধরনের মন্তব্য করেন তাঁদের আচরণ পরিবর্তন করা দরকার। রুবেলের এই জবাবকে সমর্থন করেছেন তাঁর অনেক অনুরাগী। অনেকেই মনে করেছেন, ব্যক্তিগত আক্রমণের বিরুদ্ধে তাঁর প্রতিবাদ করা একেবারেই সঠিক সিদ্ধান্ত।
প্রসঙ্গত, রুবেল দাসকে শেষবার দেখা গিয়েছিল ধারাবাহিক তুই আমার হিরোতে। অন্যদিকে শ্বেতা অভিনয় করেছিলেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে। বর্তমানে অভিনয়ের পাশাপাশি সঞ্চালনার দায়িত্বও সামলাচ্ছেন অভিনেত্রী।

Post Views: 143

Continue Reading

Previous: ‘বিচারাধীন’ ৬০ লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র ৪ লক্ষ! রবিবারই রাজ্যে আসছে চার সদস্যের প্রতিনিধি দল
Next: ‘ভারতের বন্দর থেকে ইরানে হামলা চালাচ্ছে আমেরিকা’ ইউটিউবারের মন্তব্য খারিজ করল বিদেশমন্ত্রক

সম্পর্কিত গল্প

MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সতর্কতা দক্ষিণবঙ্গে, বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.