Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘বিচারাধীন’ ৬০ লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র ৪ লক্ষ! রবিবারই রাজ্যে আসছে চার সদস্যের প্রতিনিধি দল

‘বিচারাধীন’ ৬০ লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র ৪ লক্ষ! রবিবারই রাজ্যে আসছে চার সদস্যের প্রতিনিধি দল

Online Desk মার্চ 5, 2026
VOTE-11.jpg

ওঙ্কার ডেস্কঃ ভোটের আগে এস আই আর ইস্যুতে উত্তাল হয়েছে বাংলা। এবার ভোট প্রস্তুতি খতিইয়ে দেখতে জাতীয় নির্বাচনের ফুল বেঞ্চ আসার আগেই রাজ্যে আসছে জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে চার সদস্যর প্রতিনিধি দল। রবিবার কলকাতায় আসবে প্রতিনিধিদলের সদস্যরা। আর আগামী সোমবার শহরে আসার কথা ফুল বেঞ্চের। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর ও পুলিশ প্রশাসনের কর্তাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গিয়েছে।

বৈঠকে ৬০ লক্ষের বেশি বিচারাধীন ভোটারদের নিয়ে কোনও আলোচনা হয় কিনা সেদিকে নজর ওয়াকিবহাল মহলের। আদালত সূত্রে খবর, বুধবার পর্যন্ত সাড়ে ৪ লক্ষ বিচারাধীন ভোটারের নিষ্পত্তি হয়েছে। এদিকে কারোর ভোটাধিকার না কেড়ে সঠিক সময়ের মধ্যে ভোট করান সম্ভব কি না তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগামী ১০ তারিখ সুপ্রিম কোর্টে তার আভাস মিলতে পারে। কারণ ওই দিন দেশের সর্বোচ্চ আদালতে শুনানি রয়েছে।
সূত্রের খবর, রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ছাড়াও নিরাপত্তা ব্যবস্থা ও ভোট কর্মীদের প্রশিক্ষণের বিষয়ে খতিয়ে দেখবে ফুল বেঞ্চ। কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গেও বৈঠক করবেন জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশনের কর্তারা ফিরে যাওয়ার পর ১৫ অথবা ১৬ তারিখ ভোটের দিনক্ষণ ঘোষণা হওয়ার প্রবল সম্ভাবনা।
বৃহস্পতিবারও ভোট প্রস্তুতি পর্যালোচনা বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সিইও দফতরের ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠক হবে। কমিশন সূত্রে খবর, ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতীর নেতৃত্বে দু’দফায় বৈঠক হবে।

Post Views: 192

Continue Reading

Previous: মার্কিন ঘাঁটিতে হামলার ছক, ইরানের বোমারু বিমানকে গুলি করে নামাল কাতারি জেট
Next: সমাজমাধ্যমে শ্বেতাকে কটাক্ষ! কড়া ভাষায় জবাব দিলেন তাঁর স্বামী অভিনেতা রুবেল দাস

সম্পর্কিত গল্প

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.