Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • মার্কিন ঘাঁটিতে হামলার ছক, ইরানের বোমারু বিমানকে গুলি করে নামাল কাতারি জেট

মার্কিন ঘাঁটিতে হামলার ছক, ইরানের বোমারু বিমানকে গুলি করে নামাল কাতারি জেট

Online Desk মার্চ 5, 2026
PLANE-2.jpg

ওঙ্কার ডেস্কঃ ইরানে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। আক্রমণ, পাল্টা আক্রমণে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। মার্কিন বাহিনীর সবচেয়ে বড় ঘাঁটিগুলির একটি রয়েছে কাতারে। সেই ঘাঁটিই গুড়িয়ে দেওয়ার চেষ্টায় ছিল ইরান। কিন্তু হামলার ঠিক আগে ইরানের দুটি বোমারু বিমানকে গুলি করে নামিয়ে দেয় কাতারের যুদ্ধবিমান। এমনটাই দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। সিএনএনের সেই প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলার লক্ষ্য ছিল কাতারের আল-উদেইদ এয়ার বেস, যেখানে সাধারণত প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন থাকে। ইরানের বিমানগুলি টার্গেট থেকে মাত্র দু’মিনিট দূরে ছিল। কিন্তু কাতারের যুদ্ধ বিমান শেষমেশ সেই পরিকল্পনা সফল হতে দেয়নি।
সূত্রের খবর, ইরানের রেভলিউশনারি গার্ড দুটি সুখোই যুদ্ধবিমান বিমান নামায়। এই বিমানগুলির টার্গেট ছিল কাতারের আল-উদেইদ মার্কিন সামরিক ঘাঁটি এবং রাস লাফান গ্যাস প্রসেসিং কেন্দ্র। ইরানের বিমান দু’টি অত্যন্ত নিচু দিয়ে উড়ছিল। যাতে রাডারের নজর এড়ানো যায়। তবে পরিস্থিতি গুরুতর হয়ে উঠতেই কাতার দ্রুত তাদের যুদ্ধবিমান পাঠায়। কাতারের পালটা হামলায় দুটি ইরানি বিমানই লুটিয়ে পড়ে। বিমান দুটি কাতারের জলসীমায় ভেঙে পড়ে বলে জানা গিয়েছে।
কাতারের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানিয়েছেন, বিমানের ক্রুদের খোঁজে অনুসন্ধান অভিযান চলছে। তবে এখনও পর্যন্ত তাদের সম্পর্কে কোনও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে, মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান জানিয়েছেন, “কাতারের যুদ্ধবিমান প্রথমবারের মতো আকাশযুদ্ধে ইরানের দুটি বোমারু বিমান ভূপাতিত করেছে।”
পর্যবেক্ষকদের মতে, যুদ্ধে কাতারের অংশগ্রহণ দেখিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন শুধু ইরান, ইজরায়েল বা যুক্তরাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ নেই। উপসাগরীয় দেশগুলিও পরোক্ষভাবে অংশ নিচ্ছে যুদ্ধে।

Post Views: 172

Continue Reading

Previous: ‘নো ওয়ার’ অবস্থানে অনড় স্পেন; যুদ্ধের জন্য নিজের মাটিকে ব্যবহার করতে দেবে না, স্পষ্ট জানালো ম্যাড্রিড
Next: ‘বিচারাধীন’ ৬০ লক্ষের মধ্যে নিষ্পত্তি মাত্র ৪ লক্ষ! রবিবারই রাজ্যে আসছে চার সদস্যের প্রতিনিধি দল

সম্পর্কিত গল্প

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026
dharmendra-pradhan.jpg

১৯৯৭ সালে প্রশ্নফাঁস বিরোধী আন্দোলন ধর্মেন্দ্র প্রধানকে ছাত্রনেতা বানিয়েছিল, ২০২৬ সালে তাঁর বিরুদ্ধে একই অভিযোগে উত্তাল দেশ

Online Desk জুলাই 23, 2026
tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.