Skip to content
মার্চ 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শুটিং শুরু হতে না হতেই বিপত্তি, শুটিং স্পটে আহত হয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জী……

শুটিং শুরু হতে না হতেই বিপত্তি, শুটিং স্পটে আহত হয়েছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জী……

Online Desk মার্চ 17, 2026
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: সদ্যই ঘোষণা হয়েছিল তাঁর নতুন কাজের খোঁজ নিয়ে। নতুন ভূমিকায় দর্শকের কাছে আসতে চলেছেন অভিনেতা বিক্রম চ্যাটার্জী। কিন্তু সেখানেই ঘটল বিপত্তু। নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু হতে না হতেই ঘটল অঘটন। শুটিং চলাকালীন পায়ে চোট পেয়েছেন অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। পরিচালক শমীর রায়চৌধুরীর নতুন ওয়েব সিরিজ ‘তারকাটা’র শুটিং সেটেই দুর্ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। সোমবার নিজেই তাঁর সোশ্যাল মিডিয়ায় পায়ের চোটের ছবি শেয়ার করে বিষয়টি সামনে এনেছেন অভিনেতা।
সোমবার থেকেই শুরু হয়েছে এই ওয়েব সিরিজের শুটিং। আর এই সিরিজে বিক্রম চট্টোপাধ্যায়ের ‘Vikram Chatterjee Films’র প্রথম প্রযোজনা। বাংলা চলচ্চিত্র জগতে অনেক তারকারই নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে, সেই তালিকায় এবার যুক্ত হল বিক্রম চট্টোপাধ্যায়ের নামও। অন্যদিকে, বিক্রম চট্টোপাধ্যায় তাঁর এই নতুন সিরিজের কাজ প্রসঙ্গে জানিয়েছেন, সিরিজটি মূলত ডার্ক হিউমারের উপর ভিত্তি করে তৈরি। গল্পের মূল চরিত্র অগ্নি, যে চরিত্রের মধ্যে অদ্ভুত মজা রয়েছে। এমন মজার চিত্রনাট্যে এর আগে তিনি কাজ করেননি বলেই জানান তিনি। পাশাপাশি এটি তাঁর প্রথম প্রযোজনা হওয়ায় সিরিজটি তাঁর কাছে আরও বিশেষ কারণ। উল্লেখ্য, এই ওয়েব সিরিজে বিক্রমের পাশাপাশি অভিনয় করতে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকার, মেইয়াং চ্যাং, সত্যম ভট্টাচার্য এবং আয়ূষ দাস-কে।

Post Views: 27

Continue Reading

Previous: নির্বাচনের আগে রাজ্য সরকারের পাশে থাকার আশ্বাস সদগোপ সমাজের
Next: বড় পর্দার পর ফের ছোট পর্দায় ফিরছেন বর্ষীয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, কবে কোথায় দেখা যাবে তাঁকে?

সম্পর্কিত গল্প

SHIB.jpg

বিধানসভা ভোটে বড় চমক, বাংলার প্রাক্তন পেসারকে টিকিট দিচ্ছে তৃণমূল

Online Desk মার্চ 17, 2026
KABUL.jpg

কাবুলের হাসপাতালে ভয়ঙ্কর হামলা পাকিস্তানের, মৃত অন্তত ৪০০

Online Desk মার্চ 17, 2026
gfy.png

ছবি মুক্তির আগেই সমালোচনা শুরু সমাজমাধ্যমে, সঞ্জয় ও নোরা ফাতেহির নাচ ও গান নিয়ে কটাক্ষ একাংশের

Online Desk মার্চ 17, 2026

You may have missed

SHIB.jpg

বিধানসভা ভোটে বড় চমক, বাংলার প্রাক্তন পেসারকে টিকিট দিচ্ছে তৃণমূল

Online Desk মার্চ 17, 2026
KABUL.jpg

কাবুলের হাসপাতালে ভয়ঙ্কর হামলা পাকিস্তানের, মৃত অন্তত ৪০০

Online Desk মার্চ 17, 2026
gfy.png

ছবি মুক্তির আগেই সমালোচনা শুরু সমাজমাধ্যমে, সঞ্জয় ও নোরা ফাতেহির নাচ ও গান নিয়ে কটাক্ষ একাংশের

Online Desk মার্চ 17, 2026
trump.jpg

হরমুজ রক্ষায় আমেরিকা কাফি, মিত্র দেশগুলি মুখ ফেরাতে ট্রাম্পের বক্তব্য, বন্ধুত্ব যাচাই করছিলাম

Online Desk মার্চ 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.