Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাজ্য
  • বিধানসভা ভোটে বড় চমক, বাংলার প্রাক্তন পেসারকে টিকিট দিচ্ছে তৃণমূল

বিধানসভা ভোটে বড় চমক, বাংলার প্রাক্তন পেসারকে টিকিট দিচ্ছে তৃণমূল

Online Desk মার্চ 17, 2026
SHIB.jpg

ওঙ্কার ডেস্কঃ মঙ্গলবারই বাংলার ২৯৪টি আসনে প্রার্থী দিতে চলেছে তৃণমূল। দুপুর তিনটে নাগাদ প্রকাশিত হবে প্রার্থী তালিকা। তার আগে মঙ্গলবার সকালে তৃণমূলে যোগ দিলেন বাংলার প্রাক্তন পেসার শিবশংকর পাল।
বাংলার ক্রীড়ামহলে ‘ম্যাকো’ নামে পরিচিত শিবশংকরের হাতে মঙ্গলবার তৃণমূলের পতাকা তুলে দেন বাংলার অর্থমন্ত্রী। সূত্রের খবর, তুফানগঞ্জ থেকে বাংলার প্রাক্তন পেসারকে প্রার্থী করবে তৃণমূল। উল্লেখ্য, ২০২১ সালে তুফানগঞ্জ কেন্দ্রে জিততে পারেননি তৃণমূল প্রার্থী। এবার সেখানে লড়বেন শিবশংকর।
তৃণমূলে যোগ দিয়ে বাংলার প্রাক্তন পেসার বলেন, ‘আমি মাঠের মানুষ। সারাজীবন আমি বাংলার হয়েই মাঠে নেমেছি। আজ দেখছি দেশের নানা প্রান্তে বাংলা বলার জন্য হেনস্তার শিকার হচ্ছেন। তৃণমূল এই বাঙালি হেনস্তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। সেকারণেই যোগ দিয়েছি ঘাসফুল শিবিরে। আমি মাঠের মানুষ তাই একটাই কথা বলতে চাই, খেলা হবে।”
বাংলার হয়ে দীর্ঘদিন খেলেছেন শিবশংকর। শিবশংকরের পাশাপাশি মঙ্গলবার তৃণমূলে যোগ দিয়েছেন বিশিষ্ট, পরিচিত মুখ ডা. তনুশ্রী হাঁসদা। আরেক বিশিষ্ট ব্যক্তিত্ব আবদুল মতিনও যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে।

Continue Reading

Previous: কাবুলের হাসপাতালে ভয়ঙ্কর হামলা পাকিস্তানের, মৃত অন্তত ৪০০
Next: ৩৮ বছর বয়সী যৌন রোগে আক্রান্ত পুরুষের পায়ুপথে অস্ত্রোপচার করে বোতল বের করলেন চিকিৎসকরা! বাঁচল প্রাণ

সম্পর্কিত গল্প

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

CJP.jpg

৭ দিন কারাবাসের পর মুক্তি পেলেন সিজেপির দুই মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা

Online Desk অক্টোবর 21, 2026
India-Election-Administration-Montage.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 21, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026
1000437693.webp

হ্যাকার হানায় এসবিআই-এর প্রায় চার হাজার গ্রাহকের তথ্য ফাঁস, স্বীকার করল ব্যাঙ্ক

Online Desk অক্টোবর 21, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.