Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ৩৮ বছর বয়সী যৌন রোগে আক্রান্ত পুরুষের পায়ুপথে অস্ত্রোপচার করে বোতল বের করলেন চিকিৎসকরা! বাঁচল প্রাণ

৩৮ বছর বয়সী যৌন রোগে আক্রান্ত পুরুষের পায়ুপথে অস্ত্রোপচার করে বোতল বের করলেন চিকিৎসকরা! বাঁচল প্রাণ

Online Desk মার্চ 17, 2026
man-back.jpg

ওঙ্কার ডেস্ক: যৌন সুখ পেতে নিজের পায়ুপথে এক লিটার জলের বোতল ঢুকিয়ে ফেলেছিলেন ৩৮ বছর বয়সী এক ব্যক্তি। ৩৬ ঘন্টা ধরে তীব্র যন্ত্রণার পর চিকিৎসকদের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ডাক্তাররা অস্ত্রোপচার করে প্লাস্টিকের ওই বোতলটি বের করার পর প্রাণ বাঁচল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আগ্রায়।

চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তি প্রায় ৩৬ ঘণ্টা ধরে তীব্র ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। হাসপাতালে আসার পর তাঁর পরীক্ষা-নিরীক্ষা করার পর মলদ্বারের ভেতরে একটি প্লাস্টিকের বোতল আটকে থাকতে দেখা যায়। তড়িঘড়ি তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করে নেওয়া হয়। পরে শল্যচিকিৎসকদের একটি দল প্রায় ৭০ মিনিট ধরে অস্ত্রোপচার করে বোতলটি বের করেন। সিনিয়র সার্জন সুনীল শর্মা বলেন, এই কেসটি অত্যন্ত সংবেদনশীল ছিল। কারণ অন্ত্র বা মলদ্বারের গুরুতর ক্ষতি না করে বোতলটি বের করাটাই ছিল চ্যালেঞ্জের।

অস্ত্রোপচারের পর রোগীকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। ভিতরে কোনও আঘাত বা সংক্রমণের লক্ষণ আছে কিনা তা পরীক্ষার জন্য সিগময়েডোস্কোপিও করা হয়েছে। প্রায় চার দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকরা তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেন। তাঁর বর্তমান অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ওই ব্যক্তি এক বিশেষ মনস্তাত্ত্বিক যৌন সমস্যায় ভুগছিলেন, যার পোশাকি নাম অ্যানাল ইরোটিসিজম। বিশেষজ্ঞদের মতে, এই সমস্যায় আক্রান্ত ব্যক্তিরা অস্বাভাবিক যৌন উত্তেজনার খোঁজে তাদের যৌনাঙ্গের সঙ্গে ঝুঁকিপূর্ণ আচরণ করেন। এই সমস্যায় আক্রান্ত রোগীরা প্রায়শই লজ্জার কারণে চিকিৎসা নিতে দেরি করেন, যার ফলে অভ্যন্তরীণ আঘাত বা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় বলে মত চিকিৎসকদের।

Post Views: 108

Continue Reading

Previous: বিধানসভা ভোটে বড় চমক, বাংলার প্রাক্তন পেসারকে টিকিট দিচ্ছে তৃণমূল
Next: নদিয়ায় বামেদের প্রার্থী তামান্নার মা, ন্যায়বিচারের দাবিতে সাবিনা ইয়াসমিনের নতুন লড়াই শুরু

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.