Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • টলিউডের ব্যান কালচার নিয়ে সরব দেব, সেই প্রসঙ্গে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

টলিউডের ব্যান কালচার নিয়ে সরব দেব, সেই প্রসঙ্গে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়

Online Desk এপ্রিল 13, 2026
fdc.png

ওঙ্কার ডেস্ক: টলিপাড়ার শোকের আবহের মধ্যেই ‘ব্যান কালচার’ নিয়ে শুরু হয়েছে ফের আলোচনায়। সম্প্রতি এই বিষয় বিশেষ বেশ কয়েকবার উদ্যোগ নিতে দেখা গিয়েছে অভিনেতা দেবেকে। নিষিদ্ধ শিল্পীদের কাজে ফেরানোর আবেদন জানান তিনি। সম্প্রতি ছুঁড়ে দেন ৭২ ঘণ্টার চ্যালেঞ্জও। এবার ‘৭২ ঘণ্টা’ মন্তব্য ঘিরে তৈরি হওয়া বিতর্কে মুখ খুললেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার আর্টিস্ট ফোরামের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এই প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেন।
প্রসেনজিতের কথায়, ৭ এপ্রিলের বৈঠকে সকলেই উপস্থিত ছিলেন, উদ্দেশ্যে ছিল রাহুল অরুণোদয়ের মৃত্যুর সঠিক বিচার এবং শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করা। সেই আবেগঘন পরিস্থিতিতেই ‘৭২ ঘণ্টা’র প্রসঙ্গ উঠে আসে, যা নিয়ে মন্তব্য করেছিলেন দেব। প্রসেনজিতের কথায়, গত দেড় দুই বছর ধরে এটা চলেছে। আইনি পথেও অনেক কিছু ঘটেছে। এটা নিয়ে আগেও বসা যেত। তিনি আরও বলেন, আবেগের মুহূর্তে অনেক কথাই বলা হয়ে যায়। “৭২ ঘণ্টার চ্যালেঞ্জ নেওয়ার ক্ষমতা বা যোগ্যতা আমার আছে বলে মনে করি না”। রাহুলের মৃত্যুর সঠিক বিচার আর প্রত্যেক শিল্পী, টেকনিশিয়ান সহ যাঁরা এই পেশায় নিযুক্ত তাঁদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করার জন্য সেদিন আলোচনায় বসেছিলেন।
এই ধরনের সংবেদনশীল বিষয় প্রকাশ্যে আনার আগে সংশ্লিষ্ট সংগঠনগুলির মধ্যে আলোচনা হওয়াই উচিত। ফেডারেশন বা আর্টিস্ট ফোরামের মতো প্ল্যাটফর্মে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলে সিদ্ধান্তে পৌঁছনোই সঠিক পথ এমনটাই মত তাঁর।

Post Views: 93

Continue Reading

Previous: নেতানিয়াহুর ফোনেই ভেস্তে গেল মার্কিন-ইরান শান্তি আলোচনা, অভিযোগ তেহরানের
Next: তেলের দামে ‘গাণিতিক বিস্ফোরণ’! আমেরিকাকে তীব্র কটাক্ষ গালিবাফের

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.