Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • তেলের দামে ‘গাণিতিক বিস্ফোরণ’! আমেরিকাকে তীব্র কটাক্ষ গালিবাফের

তেলের দামে ‘গাণিতিক বিস্ফোরণ’! আমেরিকাকে তীব্র কটাক্ষ গালিবাফের

Online Desk এপ্রিল 13, 2026
bagher-x.png

ওঙ্কার ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হরমুজ প্রণালীতে সম্ভাব্য অবরোধের হুমকি ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে যখন উত্তেজনা তুঙ্গে, তখন ইরানের পার্লামেন্টের স্পিকার মদম্মদ বাঘের গালিবাফ এক অভিনব ভঙ্গিতে আমেরিকাকে কটাক্ষ করলেন। তিনি সরাসরি সামরিক বা কূটনৈতিক ভাষায় নয়, বরং ‘গাণিতিক যুক্তি’ ব্যবহার করে বোঝানোর চেষ্টা করেন, এই পদক্ষেপের ফলে বিশ্ববাজারে তেলের দামের কী ভয়াবহ প্রভাব পড়তে পারে।
গালিবাফের বক্তব্য, হরমুজ প্রণালী শুধু একটি সামুদ্রিক পথ নয়, বরং বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান ধমনী। এই পথ দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল প্রতিদিন বিশ্ববাজারে পৌঁছায়। ফলে এই অঞ্চলে যদি কোনও রকম অবরোধ বা সামরিক উত্তেজনা তৈরি হয়, তার সরাসরি প্রভাব পড়ে জ্বালানির দামে। তিনি ব্যাখ্যা করেন, তেলের দাম বৃদ্ধির বিষয়টি সরলরৈখিক নয়, বরং জটিল ও সমসাময়িক পরিস্থিতি সামাল দিতে না পারলে তা বৃদ্ধি পেতে থাকবে। অর্থাৎ, সামান্য উত্তেজনা বা বাধা তৈরি হলেও তার প্রভাব বহুগুণে বাড়তে পারে। গালিবাফের কথায়, যদি অবরোধ কার্যকর হয়, তাহলে শুধু ইরান নয়, বরং গোটা বিশ্বই জ্বালানি সংকটে পড়বে।
এই প্রসঙ্গে তিনি আমেরিকার সাধারণ মানুষের দিকেও ইঙ্গিত করেন। তাঁর মন্তব্য, বর্তমানে যে দামে যুক্তরাষ্ট্রে জ্বালানি পাওয়া যাচ্ছে, সেই দাম খুব শিগগিরই অতীত হয়ে যাবে এবং মানুষ সেই পুরনো সস্তা দিনের দামের জন্য নস্টালজিক হয়ে পড়বে। বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালীতে যে কোনও ধরনের অবরোধ বিশ্ব অর্থনীতির জন্য বড় ধাক্কা হয়ে দাঁড়াতে পারে। পরিবহন খরচ বৃদ্ধি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং খাদ্যপণ্যের দাম বৃদ্ধি সবকিছু মিলিয়ে এক চেইন রিঅ্যাকশন তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। যা আখিরে গিয়ে সাধারণ মানুষকেই সমস্যায় ফেলবে।

Post Views: 74

Continue Reading

Previous: টলিউডের ব্যান কালচার নিয়ে সরব দেব, সেই প্রসঙ্গে মুখ খুললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
Next: বস্তারে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত শীর্ষ মাওবাদী নেত্রী

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.