Skip to content
মে 13, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্থা, অনুরাগীদের ভিড়ে বিরক্তি কাজল! ভাইরাল ভিডিও

অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্থা, অনুরাগীদের ভিড়ে বিরক্তি কাজল! ভাইরাল ভিডিও

Online Desk মার্চ 18, 2026
trfg6.png

ওঙ্কার ডেস্ক: নিধি আগরওয়াল থেকে শুরু করে সামান্থা রুথ প্রভু, একের পর এক অভিনেত্রীর হেনস্তার ঘটনার সামনে এসেছে। সেই রেশ কাটতে না কাটতেই এবার বিপাকে জড়ালেন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কাজল। সম্প্রতি এক অনুষ্ঠানে অনুরাগীদের চরম উন্মাদনার মুখে পড়ে অস্বস্তিকর পরিস্থিতির শিকার হতে হয় তাঁকে। ভিড় সামলাতে গিয়ে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের।
উল্লেখ্য, বর্তমানে সমাজমাধ্যমে সেই ভিডিও দাবানলের মতো ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে কাজল তাঁর ব্যক্তিগত দেহরক্ষী এবং অনুষ্ঠানে নিরাপত্তারক্ষীরা থাকা সত্ত্বেও ভিড়ের চাপে টালমাটাল অবস্থা কাজলের। অভিনেত্রীকে এক ঝলক চোখের সামনে দেখতে ও নিজস্বী তোলার তাগিদে ভিড়ের মধ্যে শুরু হয় ব্যাপক ঠেলাঠেলি। তাঁর মুখে স্পষ্ট দেখ্যা গিয়েছিল আতঙ্ক ও বিরক্তির ছাপ। প্রসঙ্গত, বলিউডে এই ধরণের ঘটনা ইদানীং যেন নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই বিমানবন্দরে দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভুর সঙ্গেও একই ঘটেছিল। কাজলের এই সাম্প্রতিক ভিডিওটি নতুন করে তারকাদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছে। অনুষ্ঠানে পর্যাপ্ত বাউন্সার থাকা সত্ত্বেও তারকাদের এই হেনস্থা, তা নিয়ে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন। অনুরাগীদের ভালবাসা যে অনেক সময় সীমানা অতিক্রম করে ব্যক্তিগত পরিসরে হস্তক্ষেপ করছে, তা মানছেন সিনেমা জগতের বিশেষজ্ঞরাও।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় কাজল কোনওক্রমে ভিড় ঠেলে নিজের গাড়িতে উঠতে সক্ষম হলেও, পুরো ঘটনায় তিনি যে প্রচণ্ড বিরক্ত। সোশ্যাল মিডিয়ায় এই ঘটনায় অনেকেই লিখেছেন, ‘তারকাদেরও ব্যক্তিগত জায়গা প্রয়োজন। ভালবাসার নামে এই ধরণের উশৃঙ্খল আচরণ কোনওভাবেই কাম্য নয়।’ আরেক জনের মন্তব্য, ‘নিরাপত্তারক্ষীদের আরও সতর্ক হওয়া উচিত ছিল, কারণ ভিড়ের এই অনিয়ন্ত্রিত রূপ যে কোনও বড় দুর্ঘটনা ঘটাতে পারত।’ বর্তমানে এই ঘটনায় বিরক্ত নেটিজেন ও তারকারাও।

Post Views: 114

Continue Reading

Previous: ইন্দোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই জীবন্ত ৮
Next: ফের পুলিশের বড়সড় রদবদল, ৫ ডিআইজি সরিয়ে দিল কমিশন

সম্পর্কিত গল্প

hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
defr.png

‘শিল্পীদেরও তো বিরতির প্রয়োজন হয়..’ অরিজিৎ সিং’এর প্লেব্যাক প্রসঙ্গে মুখ খুললেন সঙ্গীত পরিচালক প্রীতম

Online Desk মে 12, 2026

You may have missed

Tutu.jpg

চলে গেলেন টুটু বসু ! মোহনবাগানের এক যুগের অবসান, শোকস্তব্ধ কলকাতা ময়দান

Online Desk মে 13, 2026
hardeep-singh-puri.jpg

জ্বালানি সঙ্কটের মাঝে দেশবাসীকে আতঙ্কিত না হওয়ার আর্জি পেট্রোলিয়াম মন্ত্রীর

Online Desk মে 12, 2026
Nisith-Pramanik.jpg

মেসি ঘটনার তদন্ত থেকে স্বজনপোষণ বন্ধ করার বার্তা নতুন ক্রীড়ামন্ত্রীর

Online Desk মে 12, 2026
Judge.jpg

প্রধানমন্ত্রীর জ্বালানি সাশ্রয়ের আবেদনে সাড়া, সাইকেলে চেপে আদালতে গেলেন মধ্যপ্রদেশ হাইকোর্টের বিচারপতি

Online Desk মে 12, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.