Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ফের পুলিশের বড়সড় রদবদল, ৫ ডিআইজি সরিয়ে দিল কমিশন

ফের পুলিশের বড়সড় রদবদল, ৫ ডিআইজি সরিয়ে দিল কমিশন

Online Desk মার্চ 18, 2026
EC.jpg

ওঙ্কার ডেস্কঃ বাংলায় ভোট নির্ঘন্ট প্রকাশের পর রাতারাতি মুখ্যসচিব থেকে শুরু করে সিপি ডিজিকে সরিয়ে দিয়েছিল কমিশন। বুধবার ফের রাজ্য পুলিশ প্রশাসনে আবারও বড়সড় রদবদল। সূত্রের খবর, পাঁচ জায়গার ৫ ডিআইজি সরিয়ে দিল কমিশন। রায়গঞ্জ, মুর্শিদাবাদ, বর্ধমান, প্রেসিডেন্সি রেঞ্জ এবং জলপাইগুড়ির ডিআইজি-কে সরিয়ে দেওয়া হয়েছে।
বুধবার কমিশনের তরফে জারি হওয়া নির্দেশিকায় জানানো হয়েছে, আসন্ন নির্বাচনের আগে আইনশৃঙ্খলা ও প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের মতে, ভোট যাতে শান্তিপূর্ণ এবং অবাধভাবে সম্পন্ন হয়, তার জন্য এই ধরনের পদক্ষেপ জরুরি।
রায়গঞ্জের ডিআইজি হিসেবে নিযুক্ত করা হয়েছে রথোদ অমিতকুমার ভারতকে। অজিত সিংহ যাদবকে মুর্শিদাবাদ অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে। বর্ধমানের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রীহরি পাণ্ডেকে। কঙ্কর প্রসাদ বারুইকে প্রেসিডেন্সি অঞ্চলে এবং অঞ্জলি সিংহকে জলপাইগুড়িতে দায়িত্বভার দেওয়া হয়েছে। কমিশনের নির্দেশ অনুযায়ী, এই বদলি অবিলম্বে কার্যকর করতে হবে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, যাঁদের এই বদলির আওতায় আনা হয়েছে, তাঁদের নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন কোনওভাবেই ভোট সংক্রান্ত দায়িত্বে ফের নিয়োগ করা যাবে না।
সোমবার রাতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। জানিয়েছিলেন, এক তরফা রাজ্যের শীর্ষ প্রশাসনিক অফিসার ও পুলিশ কর্তাদের না বদলাতে। কিন্তু জ্ঞানেশ কুমার সে কথা না শুনে কার্যত পর পর রাজ্য পুলিশের খোলনলচে বদলে চলেছেন।

Post Views: 117

Continue Reading

Previous: অনুষ্ঠানে গিয়ে চরম হেনস্থা, অনুরাগীদের ভিড়ে বিরক্তি কাজল! ভাইরাল ভিডিও
Next: ক্লাস্টার মিসাইলে ইসরায়েলকে আঘাত ইরানের; পাল্টা হামলায় চরম আতঙ্কে পশ্চিম এশিয়া

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.