Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিচ্ছেদের জল্পনা উড়িয়ে, এবার ফিল্মফেয়ারের মঞ্চে ঐশ্বর্যকে অ্যাওয়ার্ড উৎসর্গ করলেন অভিষেক

বিচ্ছেদের জল্পনা উড়িয়ে, এবার ফিল্মফেয়ারের মঞ্চে ঐশ্বর্যকে অ্যাওয়ার্ড উৎসর্গ করলেন অভিষেক

Online Desk অক্টোবর 13, 2025
xdf.png

ওঙ্কার ডেস্ক: বিচ্ছেদ-জল্পনা ইতিহাস! প্রথমবার সেরা অভিনেতা হিসেবে ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন বলি অভিনেতা অভিষেক বচ্চন। আর পুরস্কার নিতে উঠে মঞ্চ থেকে তা উৎসর্গ করলেন স্ত্রী ঐশ্বর্য রাই বচ্চনকে। উল্লেখ করলেন মেয়ে আরাধ্যার কথাও।
অনুষ্ঠান মঞ্চে আবেগঘন কণ্ঠে অভিষেক বললেন, ”ঐশ্বর্য আর আরাধ্যা, তোমাদের ধন্যবাদ আমাকে স্বপ্নপূরণের পথে এগিয়ে দেওয়ার জন্য। আশা করি, এই পুরস্কারের মধ্যে দিয়ে তোমরা নিজেদের ত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমাদের জন্যই আমি আজ এখানে দাঁড়িয়ে।” স্ত্রী-মেয়ের পাশাপাশি বাবাকে স্মরণ করতেও ভোলেননি অভিষেক। বাবা-মেয়ের কাহিনি নিয়ে তৈরি ছবি ‘আই ওয়ান্ট টু টক’ এর জন্য অভিষেক বচ্চন সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। সুজিত সরকারের এই সিনেমায় উঠে এসেছে, জীবনের প্রান্তবেলায় দাঁড়িয়ে বাবা মেয়ের সঙ্গে সম্পর্কে নতুন করে দেখানো হয়েছে। কীভাবে তাঁরা ফের একে অপরকে জড়িয়ে বাঁচবে, সেটাই পরতে পরতে উঠে এসেছে গোটা সিনেমাজুড়ে। বাবার চরিত্রে তুখড় এবং মনকাড়া অভিনয়ই জুনিয়র বচ্চনকে সেরা অভিনেতার পুরস্কার এনে দিয়েছে।
বেশ কয়েকমাস অভিষেক ও তাঁর স্ত্রী, অভিনেত্রী ঐশ্বর্য রাই বচ্চনের মধ্যে দূরত্ব ও বিচ্ছেদ জল্পনা যেভাবে ছড়িয়েছে, তাতে অভিষেকের এই পুরস্কার স্ত্রীকে উৎসর্গ করাই তাঁদের সম্পর্কের সমীকরণ বলে দিয়েছে। বি-টাউনে সমস্ত গুঞ্জন, আলোচনা সরিয়ে ‘অর্ধাঙ্গিনী’ শব্দের প্রকৃত অর্থ যে কী, সেটাই বোধহয় আরও একবার বুঝিয়ে দিলেন অভিষেক।

Post Views: 183

Continue Reading

Previous: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার ২০২৫ : শরীরের ‘স্বয়ংক্রিয় প্রতিরক্ষা’র রহস্য উন্মোচন ! ‘রেগুলেটরি টি কোষ’ আবিষ্কারে তিন বিজ্ঞানীর জয়
Next: দুর্গাপুর ধর্ষণকান্ডে গ্রেফতার আর এক অভিযুক্ত; প্রত্যেকের ডিএনে টেস্ট করবে পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ

সম্পর্কিত গল্প

20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
lpg.png

মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাবে দেশে বাড়ল গৃহস্থালি ও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম

Online Desk মার্চ 7, 2026
20251210_164740.jpg

দিল্লির উত্তম নগরে হোলির রঙ দেওয়া নিয়ে সংঘর্ষ, যুবকের মৃত্যু, বিক্ষোভে বজরং দল

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.