Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • দুর্গাপুর ধর্ষণকান্ডে গ্রেফতার আর এক অভিযুক্ত; প্রত্যেকের ডিএনে টেস্ট করবে পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ

দুর্গাপুর ধর্ষণকান্ডে গ্রেফতার আর এক অভিযুক্ত; প্রত্যেকের ডিএনে টেস্ট করবে পুলিশ, চলছে জিজ্ঞাসাবাদ

Online Desk অক্টোবর 13, 2025
sexual-harassment.png

ওঙ্কার ডেস্ক: গত শনিবার দুর্গাপুরের এক বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীর গনধর্ষণের ঘটনা সামনে আসতেই তোলপাড় হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনি আওতায় এনে শাস্তির ব্যবস্থা করার জন্য সরব হয়েছে মহিলা কমিশন, শিশু ও নারী কল্যান দফতর থেকে জুনিয়র ডাক্তাররা। শনিবার রাতেই তিনজন অভিযুক্তকে গ্রেফতার করেছিল দুর্গাপুর নিউটাউন থানার পুলিশ। রবিবার তাঁদের আদালতে পেশ করা হয়েছিল। রবিবার রাতে এই ঘটনায় পুরনিগমের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁকে আজ দুর্গাপুর মহুকুমা আদালতে হাজির করা হবে।
উল্লেখ্য, গত শনিবার রাতে বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় দুর্গাপুরে। শোভাপুরের কাছে বেসরকারি ঐ মেডিকেল কলেজে উড়িষ্যার জলেশ্বরের ঐ তরুণী ডাক্তারি পড়ছিলেন। ঐদিন রাত্রে সেই ডাক্তারি পড়ুয়া কলেজ ক্যাম্পাসের বাইরে এক সহপাঠী বন্ধুর সঙ্গে খাবার খেতে বেরিয়েছিলেন। আচমকায় একদল দুষ্কৃতি হামলা চালায় ঐ দুই জনের উপর। সহপাঠীর বর্নণা অনুযায়ী ঐ দুষ্কৃতিরা সহপাঠীর ফোন ছিনিয়ে নেন। তারপর ঐ বেসরকারি হাসপাতালের পেছনের দিকে একটি রাস্তার জঙ্গলে নিয়ে যাওয়া হয় ঐ তরুণীকে। সেখানেই তাঁকে নির্যাতন করা হয়। পরে সেই পুরুষ সহপাঠী নির্যাতিতাকে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করে। এখনো পর্যন্ত সেই সহপাঠিকে আটক করে রেখেছে পুলিশ। তাঁর বয়ান লিপিবদ্ধ করে হয়েছে। পরবর্তী জিজ্ঞাসাবাদের জন্য এখন পুলিশি হেফাজতে আছেন তিনি।
এই ঘটনায় ইতিমধ্যেই ব্যপক শোরগোল পরে গিয়েছে রাজ্য রাজনীতিতে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাওয়ার আগে বলেছেন দোষীরা উপযুক্ত শাস্তি পাবেন। তাঁর কথায়, “বেসরকারি কলেজের দায়িত্ব ছাত্র ছাত্রীদের সুরক্ষার দায়ভার নেওয়া”। তিনি আরও জানান, “মেয়েদের উচিত নয় রাত অবধি বাইরে থাকার। পুলিশ তো আর জানবেন না কে কোথায় বাইরে ঘুর বেরাচ্ছে”। মুখ্যমন্ত্রীর এই কথায় ক্ষোব প্রকাশ করেছে নানা স্তরের মানুষ। কটাক্ষ করেছেন বিরোধী দল গুলি। পরে অবশ্য তিনি উত্তরবঙ্গ থেকে জানিয়েছেন তাঁর কথাকে বিকৃত করা হয়েছে। সোমবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দুর্গাপুর যাবেন নির্যাতিতার পরিবারে সঙ্গে দেখা করতে। সেখানে বিজেপির একটি ধর্ণা মঞ্চও প্রস্তুত করা হচ্ছে।
ঘটনা প্রসঙ্গে নির্যাতিতার পরিবারের লোক জানিয়েছেন, তাঁরা পশ্চিমবঙ্গে সুরক্ষিত বোধ করছেন না। তাঁরা দ্রুত তাঁদের মেয়েকে ওডিশায় নিয়ে গিয়ে চিকিৎসা করাতে চান। ওদিশার মুখুমন্ত্রী মোহন চরন মাঝি ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি ওডিশা মহিলা কমিশনের একটি দল দুর্গাপুর মেডিক্যাল কলেজে পাঠান, কিন্তু কলেজ কতৃপক্ষ তাঁদের প্রবেশ করতে না দেওয়ায় ক্ষুব্দ হয়েছেন ওডিশার মুখ্যমন্ত্রী। এই ঘটনায় সরব হয়েছেন আরজি কর মেডিক্যাল কান্ডের নির্যাতিতার বাবা মা। তাঁরা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তোলেন।

Post Views: 117

Continue Reading

Previous: বিচ্ছেদের জল্পনা উড়িয়ে, এবার ফিল্মফেয়ারের মঞ্চে ঐশ্বর্যকে অ্যাওয়ার্ড উৎসর্গ করলেন অভিষেক
Next: দুর্গাপুর ধর্ষণকান্ডে লিখিত অভিযোগ নির্যাতিতার, জানালেন সেদিন ঠিক কি হয়েছিল

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.