Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে ‘কাজরা রে’র তালে কোমর দোলালেন অভিষেক-ঐশ্বর্য

বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে ‘কাজরা রে’র তালে কোমর দোলালেন অভিষেক-ঐশ্বর্য

Online Desk এপ্রিল 2, 2025
dfgt.png

ওঙ্কার ডেস্ক: বিচ্ছেদের গুঞ্জনে সংবাদের শিরোনামে ছিলেন অভিষেক-ঐশ্বর্য। জুনিয়র বচ্চন দম্পতির দাম্পত্য কলহ প্রায় বছরখানেক ধরেই চর্চায় রয়েছে। গত মাসেই ডিভোর্সের জল্পনা পাত্তা না দিয়ে ছুটি কাটিয়ে মুম্বই ফিরেছেন তাঁরা। এমনকী মেয়ে আরাধ্য বচ্চনের স্কুলের বার্ষিক অনুষ্ঠানেও দম্পতিকে একফ্রেমে দেখা গিয়েছিল। ঐশ্বর্যর ওড়না ঠিক করতে দেখা গিয়েছিল অভিষেককে। এবার চিড় ধরে যাওয়া সম্পর্ক জুড়ে আরও কাছাকাছি তাঁরা।
সম্প্রতি তুতো ভাইয়ের বিয়ের জন্য সপরিবারে পুণেতে উড়ে গিয়েছিলেন ঐশ্বর্য। শ্বশুর বাড়ির বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিষেক বচ্চনও। সঙ্গে ছিল তাঁদের মেয়েও। সেই বিয়ে বাড়িরই একাধিক ছবি-ভিডিও ভাইরাল হয়। এবার এক ভিডিওতে অভিষেক-ঐশ্বর্যকে দেখা গেল ‘সুপারহিট গান ‘কাজরা রে’র তালে কোমর দোলাতে। মঞ্চে শ্যালক এবং তাঁর স্ত্রীয়ের সঙ্গে জমিয়ে নাচলেন অভিষেক। তাও আবার ঐশ্বর্যর দেখানো ডান্স স্টেপে। মা-বাবার সঙ্গে নাচে যোগ দেয় আরাধ্যাও। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্তই আপাতত সমাজমাধ্যমে ভাইরাল।
আম্বানিদের বিয়েতে অভিষেক এবং ঐশ্বর্যকে একসঙ্গে না দেখতে পাওয়া নিয়ে রটে ছিল অনেক রটনা। সেখান থেকেই বিচ্ছেদের জল্পনা আরও দৃঢ় হয়। এবার ঐশ্বর্যর ভাইয়ের বিয়ের অনুষ্ঠান মাতিয়ে দিলেন অভিষেক। নাচের ভিডিও দেখে অনুরাগীরাও বিভিন্ন মন্তব্য করেছেন, কেউ বলেছেন ‘এই তো জামাই নম্বর ওয়ান’। কেউ কেউ আবার অমিতাভ বচ্চনের খোঁজও করলেন। কারণ ‘কাজরা রে’ আইটেম গানে বিশেষভাবে নজর কেড়েছিল বিগ বি’র উপস্থিতি।

Post Views: 108

Continue Reading

Previous: ভাটপাড়া গুলিকান্ডে বৃহস্পতিবার পর্যন্ত স্বস্তি পেলেন অর্জুন সিং, পাশে দাঁড়ালেন দিলীপ ঘোষ
Next: চাকরির শেষ দিনে দুর্ঘটনায় মৃত্যু ট্রেন লোকো পাইলটের

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.