Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • চাকরির শেষ দিনে দুর্ঘটনায় মৃত্যু ট্রেন লোকো পাইলটের

চাকরির শেষ দিনে দুর্ঘটনায় মৃত্যু ট্রেন লোকো পাইলটের

Online Desk এপ্রিল 2, 2025
20250402_155945.jpg

ওঙ্কার ডেস্ক: চাকরি জীবনের শেষ দিনেও অন্যান্য দিনের মত কাজে যোগ দিয়েছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অবসরের দিনে ঝাড়খণ্ডের সাহিবগঞ্জ জেলার বারহাইটে ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারালেন লোকো পাইলট। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই চালকের পরিবারে।

জানা গিয়েছে, নিহত চালকের নাম গঙ্গেশ্বর মাল (৬৫)। জিয়াগঞ্জ শহরের ভট্টপাড়া এলাকার বাসিন্দা তিনি। কাজে অবসর নিয়ে বাড়ি ফিরবেন, তাই বাড়িতে সাজ সাজ রব ছিল সকাল থেকেই। আয়োজন করা হয়েছিল ভাল রান্না বান্নার। অপেক্ষায় ছিলেন স্ত্রী ও সন্তানরা। শেষ ইঞ্জিন চালিয়ে সকাল সাড়ে দশটা নাগাদ আসার কথা ছিল তাঁর। কিন্তু বিনা মেঘে বজ্রপাতের মত তাঁর মৃত্যু সংবাদ বাড়িতে এসে পৌঁছয়। ভেঙে পড়ে পরিবার। বাড়ি থেকে তড়িঘড়ি ঝাড়খণ্ডের দিকে রওনা দেন পরিবারের কয়েকজন সদস্য।

উল্লেখ্য মঙ্গলবার ভোরে বারহাইটে লাইনে দাঁড়িয়েছিল একটি খালি মালগাড়ি। ফরাক্কা থেকে লালমাটিয়ার উদ্দেশে যাওয়া কয়লাবোঝাই একটি মালগাড়ি ভোর ৪টে নাগাদ সেই লাইন ধরেই ছুটে আসে। দাঁড়িয়ে থাকা মালগাড়িতে সজোরে এসে ধাক্কা মারে সেটি। ধাক্কার অভিঘাতে দুমড়ে মুচড়ে যায় দুটি মালগাড়ি। সংঘর্ষের ফলে লাইন থেকে দূরে ছিটকে গিয়ে পড়ে। দুটি গাড়ির ভাঙা অংশে আগুন ধরে যায়। দুর্ঘটনার ফলে দু’টি মালগাড়ির চালকের মৃত্যু হয়। নিহত সেই দুজনের নাম অম্বুজ মাহাতো এবং গঙ্গেশ্বর মাল। আহত হয়েছেন অন্তত ছ’জন। আহতদের মধ্যে চারজন সিআইএসএফ কর্মী বলে জানা গিয়েছে।

Post Views: 101

Continue Reading

Previous: বিচ্ছেদের জল্পনায় জল ঢেলে ‘কাজরা রে’র তালে কোমর দোলালেন অভিষেক-ঐশ্বর্য
Next: এলোপাথাড়ি চড়-ঘুষি মারছেন শ্রাবন্তী, ভাইরাল ভিডিও!

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.