Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিনোদন
  • রামভজনে গোমাংসের সিঙাড়া, মদ-হুক্কা দিয়ে দেদার পার্টি! বিদেশের মাটিতে হৃতিকের শো ঘিরে বিতর্ক

রামভজনে গোমাংসের সিঙাড়া, মদ-হুক্কা দিয়ে দেদার পার্টি! বিদেশের মাটিতে হৃতিকের শো ঘিরে বিতর্ক

Online Desk এপ্রিল 11, 2025
FotoJet-17.jpg

ওঙ্কার ডেস্ক: বিদেশের মাটিতে হৃতিক রোশনের শো ঘিরে বিতর্ক। দিন কয়েক আগেই ডল্লাসের অনুষ্ঠানে মাত্র ৩০ মিনিটের জন্য মঞ্চে দেখা গিয়েছিল অভিনেতাকে। আর তারপরই সমালোচনার মুখে পড়তে হয়েছিল হৃতিক রোশনকে। অভিযোগ উঠেছিল, ১.৩০ লাখি টিকিট কিনেও উদ্যোক্তাদের প্রতিশ্রুতিমাফিক হৃতিকের ধারে-কাছে ঘেঁষতে পারেননি দর্শক-অনুরাগীরা! তার জন্য অবশ্য ডল্লাসের ‘রঙ্গোৎসব’ অনুষ্ঠানের আয়োজকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন দর্শকরা। এবার সেই শো নিয়ে আরও বিতর্কের শুরু শিরোনাম জুড়ে।
গত ৬ এপ্রিল ছিল রামনবমী। এদিনই হিউস্টনে অনুষ্ঠান করতে পৌঁছন হৃতিক রোশন। আর সেই অনুষ্ঠানের একাধিক ছবি-ভিডিও নেটপাড়ায় ফাঁস হতেই শোরগোল! যেখানে মেনুতে জ্বলজ্বল করছে গোমাংসের সিঙাড়ার মতো পদ। দর্শক-অনুরাগীদের বিলাস-ব্যঞ্জনের জন্য হুক্কাও ছিল। তবে অনুষ্ঠানের খাবারের মেনু নিয়ে যত না আপত্তি, তার থেকেও বেশি চর্চা শুরু হয়েছে নেপথ্যে বাজতে থাকা রামভজন নিয়ে। কলমচি বিবেক বনসাল হিউস্টনের ‘রঙ্গোৎসব’ অনুষ্ঠানের নানা মুহূর্ত শেয়ার করে লিখেছেন, রামনবমী উপলক্ষে মার্কিন মুলুকে হৃতিকের শো নিয়ে কোনও আপত্তি নেই। তবে হোলি উদযাপনের অন্তরালে যেভাবে মদ-মাংস বিক্রি করা হয়েছে, সেটা লজ্জার বিষয়। তাঁর এই পোস্টের পরই নেটপাড়াজুড়ে বিতর্কের ঝড়!
নেটিজেনদের একাংশের কাঠগড়ায় আয়োজকরা। তাঁদের অভিযোগ, উদ্যোক্তাদের চোখ এড়িয়ে এমন কাজ কীভাবে সম্ভব? এমন নানা প্রশ্নে শোরগোল শুরু হয়েছে নেটপাড়ায়। অন্যদিকে, খুব শিঘ্রই পরিচালকের আসনে বসতে চলেছেন হৃতিক রোশন। যোগ্য উত্তরসূরী হিসেবে বাবা রাকেশ রোশনই তাঁকে ‘কৃশ ৪’ পরিচালনার গুরুদায়িত্ব দিয়েছেন।

Post Views: 92

Continue Reading

Previous: আগামী ১৫ই এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর
Next: মুদ্রা যোজনার ১০ বছর: সবচেয়ে বেশি লোন পেয়েছে কোন রাজ্য?

সম্পর্কিত গল্প

ty.png

দিনকয়েই আগেই দিয়েছিলেন সুখবর, এবার পোস্ট করলেন পঞ্চামৃত সাধ খাওয়ার ছবি….

Online Desk জুলাই 21, 2026
koushik-ganguly-post.png

সমাজমাধ্যমে আবেগপ্রবণ পরিচালক কৌশিক গাঙ্গুলী লিখলেন, “প্রজন্ম বদলিয়ে যায়। কাঁধে কাঁধ সন্তান প্রায়”

Online Desk জুলাই 17, 2026
frg.png

‘উৎসব’-এ ফিরছেন আবির চট্টোপাধ্যায়, প্রকাশ্যে ছবির ঝলক

Online Desk জুলাই 16, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.