Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পিএফ-এর নিয়মে কর্মী স্বার্থকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র, নয়া নিয়মে টাকা তোলা যাবে আরও সহজে

পিএফ-এর নিয়মে কর্মী স্বার্থকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র, নয়া নিয়মে টাকা তোলা যাবে আরও সহজে

Online Desk সেপ্টেম্বর 24, 2025
ঝই.jpg

ওঙ্কার ডেস্ক : পুজোর আগে কর্মচারীদের সুবিধার কথা ভাবছে কেন্দ্র সরকার। ভবিষ্যনিধি তহবিল সংস্থা বা ইপিএফও- সংস্থার টাকা তোলার নিয়ম সহজ করার বিষয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কেন্দ্র সরকার। জানা গিয়েছে, কর্মচারীরা যাতে তাঁদের সঞ্চিত টাকা ব্যবহারের ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা পান, সেই কথা মাথায় রেখেই নিয়মে বেশ কয়েকটি পরিবর্তন করা হতে পারে। বাড়ি তৈরি, বাড়ি কিনা, বিয়ে বা উচ্চশিক্ষার মতো কাজে যাতে সহজেই কর্মচারীরা প্রভিডেন্ট ফান্ড থেকে টাকা তুলতে পারেন, সেই কথা মাথায় রেখেই কেন্দ্রীয় সরকার এই উদ্যোগ নিয়েছে।

আগামী বছরের মধ্যেই এই নতুন নিয়ম কার্যকর হতে পারে বলেই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ইপিএফও-র টাকা কর্মচারীদের উপার্জন করা নিজস্ব অর্থ। তাই সেই টাকার উপর কোনও বিধিনিষেধ আরোপ না করে কর্মচারীরা যাতে নিজেদের প্রয়োজন মতো তহবিল থেকে টাকা ব্যবহার করতে পারেন সেই স্বাধীনতা দেওয়াই সরকারের লক্ষ্য বলেই জানাচ্ছে কেন্দ্রীয় সরকার।

ইপিএফও সদস্যরা বর্তমানে অবসর গ্রহণের বয়স (৫৮ বছর) পূর্ণ হওয়ার পর বা ২ মাসের বেশি সময় ধরে বেকার থাকলে তারা তাদের সম্পূর্ণ তহবিল তুলে নিতে পারেন। আংশিক উত্তোলনও অনুমোদিত, তবে তার জন্য নির্দিষ্ট কিছু শর্ত রয়েছে। বিবাহের ক্ষেত্রে, যে কর্মচারীরা কমপক্ষে ৭ বছর চাকরি করছেন, তাদের নিজস্ব অর্থ এবং প্রাপ্ত সুদের ৫০ শতাংশ পর্যন্ত তুলতে পারেন। এই নিয়ম কেবলমাত্র তাদের নিজস্ব বিয়ের ক্ষেত্রেই নয়, ভাইবোন বা সন্তানের বিয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। বাড়ি কেনা বা বাড়ি তৈরীর ক্ষেত্রে, টাকা তোলার সীমা মোট জমা হওয়া টাকার ৯০ শতাংশ পর্যন্ত। সম্পত্তিটি ইপিএফও সদস্য, তাদের স্ত্রী বা যৌথ মালিকানাধীন হতে হবে এবং সদস্যকে কমপক্ষে তিন বছরের চাকরি সম্পন্ন করতে হবে।

Post Views: 93

Continue Reading

Previous: বেতনের ওপর নির্ভর করবে নির্বাচন এইচ-১বি ভিসা; নতুন প্রস্তাব ট্রাম্প প্রশাসনের 
Next: বেশ কয়েক বছর পর আবারও এক ফ্রেম কোয়েল ও রঞ্জিত মল্লিক, প্রকাশ্যে এলো তাদের নতুন ছবির ঝলক

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.