Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বেতনের ওপর নির্ভর করবে নির্বাচন এইচ-১বি ভিসা; নতুন প্রস্তাব ট্রাম্প প্রশাসনের 

বেতনের ওপর নির্ভর করবে নির্বাচন এইচ-১বি ভিসা; নতুন প্রস্তাব ট্রাম্প প্রশাসনের 

Online Desk সেপ্টেম্বর 24, 2025
20250921174122_h1bvisaaiimage2.png

ওঙ্কার ডেস্ক: এবারের মার্কিন প্রশাসনের নতুন প্রস্তাব ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এবার এইচ-১বি ভিসা বণ্টনের ক্ষেত্রে লটারির নিয়ম বাতিল করে একেবারে ভিন্ন কাঠামো আনতে চলেছে। মার্কিন স্বরাষ্ট্র যে খসড়া নিয়ম প্রকাশ করেছে, তাতে স্পষ্ট বলা হয়েছে  আর কেবল ভাগ্যের ওপর নির্ভর করে বিদেশি পেশাদারদের সুযোগ মিলবে না, বরং তাঁদের প্রস্তাবিত বেতনের উপর নির্ভর করবে নির্বাচনের সম্ভাবনা।
প্রস্তাব অনুযায়ী, আবেদনকারীদের বেতনের স্তর অনুসারে গুরুত্ব দেওয়া হবে। সর্বোচ্চ বেতনভুক্ত প্রার্থীরা একাধিক এন্ট্রি পাবেন, অর্থাৎ লটারিতে তাঁদের নাম ওঠার সুযোগ বহুগুণ বাড়বে। অন্যদিকে তুলনামূলকভাবে কম বেতনের স্তরে থাকা আবেদনকারীদের জন্য থাকবে সীমিত সুযোগ। উদাহরণস্বরূপ, সর্বোচ্চ স্তরে প্রায় ১ লক্ষ ৬২ হাজার মার্কিন ডলার বেতনের প্রস্তাব থাকলে প্রার্থী চারটি এন্ট্রির সুবিধা পাবেন, আর সর্বনিম্ন স্তরে থাকলে থাকবে মাত্র একটি সুযোগ।
প্রশাসনের যুক্তি, এই পদ্ধতি কার্যকর হলে মার্কিন মাটিতে আসবেন অধিক দক্ষ ও উচ্চ বেতনভুক্ত বিশেষজ্ঞরা। এতে একদিকে যেমন প্রতিযোগিতার মান বাড়বে, অন্যদিকে কম মজুরিতে বিদেশি কর্মী আনার প্রবণতা হ্রাস পাবে। তবে এর ফলে সুযোগ কমে যাবে নবীন বা সদ্য পাশ করা পেশাদারদের। বিশেষত স্টার্টআপ কিংবা মাঝারি সংস্থাগুলি যাঁরা তুলনামূলক কম বেতনে বিদেশি পেশাদার নিয়োগ করেন, তাঁরা পড়তে পারেন বড় ধাক্কায়।
ট্রাম্প প্রশাসন সম্প্রতি নতুন এইচ-১বি আবেদনের ফি বাড়িয়ে ১ লক্ষ মার্কিন ডলার করেছে। 
সমালোচকদের দাবি, এতে সুবিধা পাবে কেবল বড় বড় প্রযুক্তি সংস্থা ও বহুজাতিক কোম্পানি, যাঁরা সহজেই মোটা বেতন দিতে সক্ষম। ফলে তরুণ প্রতিভা কিংবা ক্ষুদ্র সংস্থা কার্যত পিছিয়ে পড়বে।
ভারতের ক্ষেত্রে প্রস্তাবিত পরিবর্তনের প্রভাব বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এতদিনে পরিসংখ্যান দেখিয়েছে, এইচ-১বি ভিসার অনুমোদিত আবেদনকারীদের মধ্যে প্রায় ৭১ শতাংশই ভারতীয়। অর্থাৎ নিয়ম বদল হলে ভারতের আইটি শিল্প এবং লক্ষাধিক তরুণ পেশাদারকে পড়তে হবে অনিশ্চয়তার মুখে।
তবে নতুন নিয়ম এখনও চূড়ান্ত হয়নি। প্রস্তাবটি আপাতত জনমত সংগ্রহের জন্য প্রকাশিত হয়েছে। এরপর আইনি পর্যালোচনা ও প্রয়োজনীয় সংশোধনের পরই কার্যকর করা হবে।

Post Views: 119

Continue Reading

Previous: সোশ্যাল মিডিয়া জুড়ে বাদশার আহত ছবি, কি ঘটেছে গায়কের সঙ্গে?
Next: পিএফ-এর নিয়মে কর্মী স্বার্থকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র, নয়া নিয়মে টাকা তোলা যাবে আরও সহজে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.