Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সোশ্যাল মিডিয়া জুড়ে বাদশার আহত ছবি, কি ঘটেছে গায়কের সঙ্গে?

সোশ্যাল মিডিয়া জুড়ে বাদশার আহত ছবি, কি ঘটেছে গায়কের সঙ্গে?

Online Desk সেপ্টেম্বর 24, 2025
152885032.png

ওঙ্কার ডেস্ক: আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ভারতীয় র‍্যাপার বাদশাহর কিছু ছবি। এমন এক রূপে ধরা দিলেন, যা দেখে একরকম চমকে গিয়েছেন অনুরাগীরা। ছবিতে দেখা যাচ্ছে, বাদশাহর মুখ একেবারেই পাল্টে গেছে, এক চোখ এতটাই ফোলা যে ঠিকমতো খোলাই যাচ্ছে না। মনে হচ্ছে যেন এক সজোড়ে কেউ ঘুষি বসিয়েছে তাঁর চোখে!
সম্প্রতি, নিজেই এই ছবি শেয়ার করেছেন তিনি সোশ্যাল মিডিয়ায়। একটিতে গাড়ির ভেতরে বসে কাছ থেকে চোখের জখম দেখাচ্ছেন, অন্যটিতে একটি ক্লিনিকে চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় চিকিৎসার পরের ছবি তুলে ধরেছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, কীভাবে ঘটল এই ঘটনা?
যদিও, এই প্রশ্নের উত্তরও মজার ভঙ্গিতে দিয়েছেন বাদশাহ। ছবির ক্যাপশনে লিখেছেন, “অবতার জি-এর ঘুষি যেমন হিট করে!” সম্প্রতি তিনি শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের ডেবিউ ওয়েব সিরিজ ‘বাস্টার্ডস অফ বলিউড’-এ দেখা গেছেন। সেখানে মনোজ পাহওয়া ওরফে অবতারের সঙ্গে বাদশাহর লড়াইয়ের দৃশ্যই যে এই জখম-ঘটনার আভাস, সেটাই রসিকতার ছলে বোঝাতে চেয়েছেন তিনি। ফলে অনেকে হাসিঠাট্টায় মেতেছেন উঠেছেন, কেউ লিখেছেন, “মনোজ পাহওয়া স্যরই মারলেন নাকি?”, কেউ বা হেসে বলছেন, “আমি আসছি লোকে নিয়ে…”। কেউ কেউ সহানুভূতি দেখিয়ে বলেছেন, “বাদশাহ, নিজের খেয়াল রাখো।” কেউ কেউ মজা করলেও বেশিরভাগ ভক্তই তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন। আপাতত এই ছবিগুলো ঝড়ের বেগে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়, চিন্তিত করছেন অন্যান্য ফ্যানদেরও, আবার আলোচনাও বাড়াচ্ছে।
কিন্তু বাদশাহ নেই। তিনি ফিরেছেন আরেকটি ঝড় নিয়ে, তার নতুন গান ‘কোকাইনা’। এই গানেই কণ্ঠ মিলিয়েছেন পাঞ্জাবের দুর্দান্ত ভোকালিস্ট সিমরন কৌর ধাদলি, আর ভিডিওতে আছেন অভিনেত্রী নাতাশা ভরদ্বাজ।
এর আগে সারেগামা মিউজিকের সঙ্গেই বাদশাহ তৈরি করেছিলেন রেকর্ড ভাঙা জনপ্রিয় গান, ‘পানি পানি’ আর ‘মোর্নি’। সেই সাফল্যের ধারা আরও এক ধাপ এগিয়ে নিতে হাজির হয়েছে ‘কোকাইনা’। গানটির সংগীত পরিচালনায় রয়েছেন হিতেন।
একদিকে চোখের জখমের ছবি দেখে চিন্তায় ভক্তরা, অন্যদিকে নতুন গানে ছন্দের উল্লাসে মেতে উঠেছেন সকলেই। বাদশাহ যেন আবারও প্রমাণ করে দিলেন—কষ্ট থাকলেও সঙ্গীতই তাঁর প্রকৃত শক্তি। তাই আঘাতের ছবি যতই ভাইরাল হোক, শেষমেশ আলো ছড়াচ্ছে তাঁর সুরের ম্যাজিক।

Post Views: 188

Continue Reading

Previous: নির্বাচনের ঘুঁটি সাজাতে বিহারে বৈঠকে কংগ্রেস
Next: বেতনের ওপর নির্ভর করবে নির্বাচন এইচ-১বি ভিসা; নতুন প্রস্তাব ট্রাম্প প্রশাসনের 

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.