Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • নির্বাচনের ঘুঁটি সাজাতে বিহারে বৈঠকে কংগ্রেস

নির্বাচনের ঘুঁটি সাজাতে বিহারে বৈঠকে কংগ্রেস

Online Desk সেপ্টেম্বর 24, 2025
20250924_141740.jpg

ওঙ্কার ডেস্ক: চলতি বছরেই রয়েছে বিহারে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে সমস্ত দল নির্বাচনী ময়দানে নিজেদের পদক্ষেপ কী হবে তা নিয়ে পরিকল্পনা ডুরু করে দিয়েছে। এই আবহে বুধবার দলের কৌশল নিয়ে আলোচনা করতে পাটনায় বৈঠকে বসতে চলেছে কংগ্রেসের নীতি নির্ধারক কমিটি। যে বৈঠকে থাকার কথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর।

কংগ্রেস সূত্রের খবর, ওয়ার্কিং কমিটির বৈঠক দিল্লির বদলে পাটনায় করার পিছনে নির্দিষ্ট সমীকরণ রয়েছে। বিহারের বিধানসভা নির্বাচনে কংগ্রেস কটি আসনে লড়বে, বা কোন কোন আসনে হাত শিবিরের তরফে প্রার্থী দেওয়া হবে তা নিয়ে বৈঠকে আলোচনা হবে। এদিন বৈঠকে রাহুল ছাড়াও যোগ দেওয়ার কথা রয়েছে সনিয়া গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী। এ ছাড়াও মল্লিকার্জুন খাড়গে-সহ শীর্ষ নেতৃত্ব বৈঠকে যোগ দিতে পারেন।

উল্লেখ্য, সম্প্রতি বিহার জুড়ে ‘ভোটার অধিকার যাত্র’ করেছেন রাহুল গান্ধী। তাতে সামিল ছিলেন তেজস্বী যাদবও। ছিলেন জোটসঙ্গী বামেদের শীর্ষ নেতৃত্বও। বিজেপি বিরোধী সেই কর্মসূচিতে বিরোধীরা এককাট্টা হলেও কোন দল কটি আসনে লড়বে তা নিয়ে ইন্ডিয়া জোটের মধ্যে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আরজেডির ওপর চাপ সৃষ্টি করতে দলের ওয়ার্কিং কমিটির বৈঠক পাটনায় করার সিদ্ধান্ত নিয়েছে হাত শিবির। সূত্রের খবর, বৈঠকে আসনরফা ছাড়াও ভোাটার তালিকা সংশোধন ও ‘ভোটাধিকার যাত্রার সাফল্য’ নিয়েও আলোচনা হবে।

Post Views: 73

Continue Reading

Previous: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের বাড়িতে মেয়র, শোকগ্রস্থ পরিবারকে জানালেন “পাশে আছি”
Next: সোশ্যাল মিডিয়া জুড়ে বাদশার আহত ছবি, কি ঘটেছে গায়কের সঙ্গে?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.