Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের বাড়িতে মেয়র, শোকগ্রস্থ পরিবারকে জানালেন “পাশে আছি”

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের বাড়িতে মেয়র, শোকগ্রস্থ পরিবারকে জানালেন “পাশে আছি”

Online Desk সেপ্টেম্বর 24, 2025
Firhad.jpg

নিজস্ব সংবাদদাতা : অতিবৃষ্টির ফলে আরও একজনের মৃত্যুর খবর সামনে এল। এই নিয়ে সোমবার গভীর রাতে প্রবল বৃষ্টির জেরে শহরে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০। ২৪ বছরের ওই মৃত যুবকের নাম শুভ প্রামানিক। তিনি বেহালার পূর্ব পাড়ার বাসিন্দা। পরিবার সূত্রে খবর, মঙ্গলবার সকালে বেহালার পূর্বপাড়া থেকে মতিলাল গুপ্ত রোডের এক বেসরকারি সংস্থায় কাজে যান শুভ। প্রবল বৃষ্টির মধ্যে অফিসে ঢুকে একটি জেনারেটর সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। সঙ্গে সঙ্গেই তাঁকে বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা মৃত বলে জানান।

বুধবার শুভর বাড়িতে পৌঁছন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন। ফোনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলেন শুভর দাদার সঙ্গে। পরিবারকে সমস্তরকম সহায়তার আশ্বাস দেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভর দাদা শুভঙ্কর প্রামানিক বলেন, ‘‘ফিরহাদ হাকিম পুলিশে অভিযোগ দায়েরের কথা বলেছেন। পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়ার আশ্বাসও দিয়েছেন।’’

মঙ্গলবার কলকাতার বৃষ্টি বিপর্যয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় জিতেন্দ্র সিংয়ের।একবালপুরের বাসিন্দা। বুধবার জিতেন্দ্র সিংয়ের বাড়িতে যান মেয়র ফিরহাদ হাকিম। জিতেন্দ্র সিংয়ের পরিবারকে তিনি পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি জিতেন্দ্র সিংয়ের দুই ছেলের পড়াশোনার দায়িত্ব নেন। তাঁদের চাকরির আশ্বাসও দেন মেয়র। এমনকী, বিপদে আপদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তিনি এই পরিবারের পাশে থাকবেন বলেও জানান কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম।

জিতেন্দ্র সিংয়ের পরিবারের দাবি, মঙ্গলবার যখন রাস্তায় জল জমে গিয়েছিল সেই সময় নিজের ঘরের সামনে থেকে বাথরুমে যেতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় জিতেন্দ্র সিংয়ের। সিএসসি যদি পাওয়ার কাট করত তাহলে এই ঘটনা ঘটত না। এই মৃত্যূর জন্য সিইএসসির কাঁধে দায় চাপিয়েছে পরিবার।

এদিন ফিরহাদ হাকিম বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা নির্দেশ দিয়েছেন যাঁরা পুজোর মুখে চলে গিয়েছেন। সেই পরিবারের পাশে দাঁড়ানো আমার দায়িত্ব। আমি ওই পরিবারকে বলেছি, ভাই হিসাবে আমি পাশে আছি। যিনি গিয়েছেন তাঁকে তো আর ফেরত আনতে পারব না। তবে তাঁর পাশে থাকতে পারি।”

Post Views: 92

Continue Reading

Previous: বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ ফেটে বিপত্তি, পানীয় জলের জন্য হাহাকার হতে পারে কলকাতার এই অঞ্চলে
Next: নির্বাচনের ঘুঁটি সাজাতে বিহারে বৈঠকে কংগ্রেস

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.