Skip to content
জুলাই 25, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ ফেটে বিপত্তি, পানীয় জলের জন্য হাহাকার হতে পারে কলকাতার এই অঞ্চলে

বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ ফেটে বিপত্তি, পানীয় জলের জন্য হাহাকার হতে পারে কলকাতার এই অঞ্চলে

Online Desk সেপ্টেম্বর 24, 2025
20250924_133056.jpg

ওঙ্কার ডেস্ক: গোদের উপর বিষফোঁড়া। এমনিতেই অতি ভারী বর্ষণের ফলে জমা জলে দুর্ভোগে পড়েছেন কলকাতাবাসী। মঙ্গলবারের পর বুধবারও জল যন্ত্রণা থেকে মুক্তি মেলেনি। এই আবহে এবার নতুন সমস্যায় ১৩, ১৪, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ডের মানুষ। বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ ফেটে গিয়ে বন্ধের মুখে পানীয় জল সরবরাহ।

পুরসভা সূত্রের খবর, মঙ্গলবার রাতে আচমকাই বাগমারি বুস্টার পাম্পিং স্টেশনের ভালভ ফেটে যায়। এর ফলে জল সরবরাহ ব্যবস্থা বিকল হয়ে পড়ে। এই বুস্টার পাম্প থেকে উত্তর কলকাতার ৪টি ওয়ার্ডে পানীয় জল পৌঁছয়। কলকাতা পুরসভার ১৩, ১৪, ৩১ ও ৩২ নম্বর ওয়ার্ড এর মানুষ এর ফলে পানীয় জল থেকে বঞ্চিত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, উল্টোডাঙা, কাঁকুড়গাছি ও বাগমারির মতো জনবসতিপূর্ণ এলাকাগুলি এই ওয়ার্ডগুলির আওতায় পড়ে।

পাম্পিং বিকল হওয়ার পর জল সরবরাহ বিভাগের ডিজি-সহ পুরসভার শীর্ষকর্তারা রাতেই মেরামতির কাজ শুরু করেন। বুধবার সকাল পর্যন্তও কাজ সম্পন্ন হয়নি। ফলে এদিন মুচিবাজার, কাঁকুড়গাছি, ফুলবাগান-সহ বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহে সমস্যা দেখা দিতে পারে।

উল্লেখ্য, সোমবার রাতভর টানা বৃষ্টিতে জলে ডুবে গিয়েছে কলকাতা শহরের বড় অংশ। উত্তর থেকে দক্ষিণ ভোর থেকে রাত পর্যন্ত কোথাও হাঁটু সমান, তো কোথাও কোমর সমান জল। সাধারণ মানুষ থেকে শুরু করে প্রায় সকলকেই এই জল-যন্ত্রণার শিকার হতে হয়েছে। জমা জলে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের।

Post Views: 83

Continue Reading

Previous: ট্রাম্প- মেলানিয়া আটকে গেলেন রাষ্ট্রসংঘে চলন্ত সিঁড়িতে, তদন্তের দাবি হোয়াইট হাউসের
Next: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃতদের বাড়িতে মেয়র, শোকগ্রস্থ পরিবারকে জানালেন “পাশে আছি”

সম্পর্কিত গল্প

Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
mamata-kalighha.jpg

সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপিকে চেপে ধরতে কৌশলী মমতা, সিজেপির সমর্থনে সোমে দিল্লি যাচ্ছেন তৃণমূল নেত্রী

Online Desk জুলাই 24, 2026

You may have missed

modi-ddd.jpg

‘ইনস্টাগ্রামে তরুণদের সঙ্গে যোগাযোগ বাড়ান, রিলস ছাড়ুন’, মন্ত্রীদের পরামর্শ মোদীর

Online Desk জুলাই 24, 2026
dharmendra-pradhan.jpg

পদত্যাগ করবেন না ধর্মেন্দ্র প্রধান! দাবি সরকারি সূত্রের

Online Desk জুলাই 24, 2026
Cabinet.jpg

প্রশ্নপত্র ফাঁস করলে ১০ বছরের জেল, ১০ কোটি টাকা জরিমানা ! কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে নয়া বিলে সম্মতি

Online Desk জুলাই 24, 2026
D.jpg

চাপ নয় ডার্বিকে মোটিভেশন হিসাবে নিচ্ছেন বাগান কোচ

Online Desk জুলাই 24, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.