Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • অনিল আম্বানিকে সুইডিশ মহিলা ‘অফার’ করেছিলেন এপস্টাইন, ২০ সেকেন্ডে উত্তর দিয়েছিলেন আম্বানিও

অনিল আম্বানিকে সুইডিশ মহিলা ‘অফার’ করেছিলেন এপস্টাইন, ২০ সেকেন্ডে উত্তর দিয়েছিলেন আম্বানিও

Online Desk ফেব্রুয়ারি 8, 2026
anil-ambani.jpg

ওঙ্কার ডেস্কঃ এপস্টাইন ফাইলে জুড়ে গেল অনিল আম্বানির নাম। মার্কিন বিচার দফতরের তরফে প্রকাশিত নথিতে অনিল আম্বানি ও জেফ্রি এপস্টাইনের একাধিক বার্তা ও ই-মেলের উল্লেখ রয়েছে। সেই নথি অনুযায়ী, এই যোগাযোগ এপস্টাইনের দিক থেকেই হয়েছে। প্রকাশ্যে এসেছে দুই তরফের বিতর্কিত এক চ্যাটও।
সূত্রের খবর, ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত অনিল আম্বানির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এপস্টাইন। দুজনের বার্তালাপে উঠে এসেছে আন্তর্জাতিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্য এবং ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রসঙ্গ। দু’জনের মধ্যে সরাসরি সাক্ষাতের পরিকল্পনাও হয়েছিল। কিন্তু সেটা হয়নি।
ফাইলে একটি চ্যাট প্রকাশিত হয়েছে। সেটা ২০১৭ সালের। সেই বছর ৯ মার্চ দু’জনের মধ্যে একটি বার্তালাপ হয়। সেখানে অনিল আম্বানি জানতে চান, “আপনি কাকে সাজেস্ট করছেন?” এপস্টাইন লেখেন, “সফরটা মজার করতে একজন লম্বা, স্বর্ণকেশী সুইডিশ মহিলা”। কুড়ি সেকেন্ডের মধ্যে আম্বানির জবাব আসে, “তাহলে ব্যবস্থা করুন।” এই নিয়ে ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি হয়েছে।
২০১৯ সালের মে মাসে নিউ ইয়র্ক সফরের কথা এপস্টাইনকে জানিয়েছিলেন আম্বানি। এপস্টাইন তাঁকে লেখেন, “যদি এমন কিছু মানুষের সঙ্গে নিভৃতে দেখা করতে চান, আমাকে জানান।” যদিও সেই ব্যক্তিরা কারা, তা স্পষ্ট নয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, ম্যানহাটনের আপার ইস্ট সাইডে এপস্টাইনের বাড়িতে তাঁদের একবার সাক্ষাৎ হয়েছিল। এই বিষয়ে অনিল আম্বানির তরফে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।
প্রসঙ্গত, ২০০৮ সালেই নাবালিকা ধর্ষণ ও পাচারের অভিযোগে এপস্টাইনের বিরুদ্ধে মামলা হয়। ২০১৯ সালের অগস্টে ফের গ্রেফতার হওয়ার পর, এক মাসের মধ্যেই জেলে তাঁর মৃত্যু হয়। এই মৃত্যুকে সরকারিভাবে আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে।

Post Views: 204

Continue Reading

Previous: মুকেশের ৫ ও আকাশের ৪ শিকার, ঘরামির অপরাজিত শতরান ! রঞ্জি কোয়ার্টার ফাইনালে অন্ধ্রর বিরুদ্ধে লিড আদায়ের লক্ষ্যে বাংলা
Next: বাংলায় এসআইআর হিয়ারিংয়ে আরও ৭ দিন সময় চান সিইও, কমিশনকে চিঠি

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.