Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • মুকেশের ৫ ও আকাশের ৪ শিকার, ঘরামির অপরাজিত শতরান ! রঞ্জি কোয়ার্টার ফাইনালে অন্ধ্রর বিরুদ্ধে লিড আদায়ের লক্ষ্যে বাংলা

মুকেশের ৫ ও আকাশের ৪ শিকার, ঘরামির অপরাজিত শতরান ! রঞ্জি কোয়ার্টার ফাইনালে অন্ধ্রর বিরুদ্ধে লিড আদায়ের লক্ষ্যে বাংলা

Online Desk ফেব্রুয়ারি 7, 2026
Ranji.jpg

স্পোর্টস ডেস্ক : রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালের তৃতীয় দিনে অন্ধ্রর বিরুদ্ধে প্রথম ইনিংসে লিড আদায়ই আপাতত বাংলার সবচেয়ে বড় লক্ষ্য। অন্ধ্রর ২৯৫ রানের জবাবে আজ দ্বিতীয় দিনের শেষে বাংলার প্রথম ইনিংসে স্কোর ৬৩ ওভারে ৫ উইকেটে ১৯৯ রান। সুদীপ কুমার ঘরামি ১৫টি চারের সাহায্যে ১৯১ বলে ১১২ রানে অপরাজিত। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি ঘরামির সপ্তম শতরান। সুমন্ত গুপ্ত অপরাজিত আছেন ৪১ বলে ২২ রানে। অন্ধ্রর প্রথম ইনিংসের রান টপকাতে বাংলার দরকার এখনও ৯৭ রান।

অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ৯ বলে ১, সুদীপ চট্টোপাধ্যায় ৪২ বলে ১৩, অনুষ্টুপ মজুমদার ৯ বলে ৯, সুরজ সিন্ধু জয়সওয়াল ৭৯ বলে ২০ ও শাহবাজ আহমেদ ১১ বলে ৫ রান করে আউট হন। কে ভি শশীকান্ত নেন ২ উইকেট। একটি করে উইকেট নিয়েছেন নীতীশ কুমার রেড্ডি, সৌরভ কুমার ও ত্রিপুরাণা বিজয়।

এর আগে, এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগেই অন্ধ্রর প্রথম ইনিংস গুটিয়ে দেন বাংলার বোলাররা। গতকাল প্রথম দিনের শেষে স্কোর ছিল ৮০ ওভারে ৬ উইকেটে ২৬৪ রান। অন্ধ্রর প্রথম ইনিংস শেষ হয় ৮৮.৪ ওভারে ২৯৫ রানে। মুকেশ কুমার ৫টি মেডেন-সহ ২২ ওভারে ৬৬ রান দিয়ে পাঁচ উইকেট নেন। আকাশ দীপ তিনটি মেডেন-সহ ২১.৪ ওভারে ৭৯ রান খরচ করে পেয়েছেন চার উইকেট। শামির ঝুলিতে গিয়েছে একটি উইকেট।

Post Views: 152

Continue Reading

Previous: বিনা অনুমতিতে রাতে কলেজ প্রবেশ, ফের একবার শিরোনামে অরিজিৎ সিং
Next: অনিল আম্বানিকে সুইডিশ মহিলা ‘অফার’ করেছিলেন এপস্টাইন, ২০ সেকেন্ডে উত্তর দিয়েছিলেন আম্বানিও

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026

You may have missed

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.