Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয়ে গেল স্বেচ্ছামৃত্যু বিল

ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে পাশ হয়ে গেল স্বেচ্ছামৃত্যু বিল

Online Desk ডিসেম্বর 1, 2024
20241130_153410-1.jpg

ওঙ্কার ডেস্ক: স্বেচ্ছামৃত্যুর পক্ষে সায় দিল ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স। প্রায় ৫ ঘন্টা আবেগতাড়িত বিতর্কের পর স্বেচ্ছামৃত্যু সংক্রান্ত বিলটির পক্ষে ভোট দিয়েছেন ৩৩০ জন ব্রিটিশ এমপি। অন্যদিকে বিলের বিপক্ষে ভোট দিয়েছেন ২৭৫ জন। শুক্রবার এই ভোটাভুটি হয়। পার্লামেন্টের উচ্চকক্ষ, অর্থাৎ, হাউস অব লর্ডসে বিলটি পাশ হয়ে গেলে ইংল্যান্ড এবং ওয়েলসে আইনি স্বীকৃতি পাবে স্বেচ্ছামৃত্যু।
বিলটি নিয়ে বিতর্কের সময় একাধিক ব্রিটিশ এমপি নিজেদের নিকটাত্মীয়ের কথা স্মরণ করে আবেগবিহ্বল হয়ে পড়ে। যারা মৃত্যুপথযাত্রী মূলত তাদের কথা মাথায় রেখে বিলটি আনা হয়েছে। চূড়ান্ত ভোটাভুটি হওয়ার আগে বিলটিতে আরও যাচাই-বাছাই করা হবে।
বিলের সমর্থক ব্রিটিশ এমপিরা জানান, এই আইনটি মৃত্যুপথযাত্রীদের মর্যাদা দান করবে এবং দুর্ভোগ কমাবে।
তবে এই আইনের যাতে অপব্যবহার না হয় সেই বিষয়টি মাথায় রেখে বেশকিছু শর্ত রাখা হয়েছে বিলে। যেমন প্রস্তাবিত বিলটি ১৮ বছরের বেশি বয়সীদের অনুমতি দেবে। শুধু তাই নয় যাদের বেঁচে থাকার সম্ভাবনা ছয় মাসেরও কম, তাদের জন্য এই আইন প্রযুক্ত হবে। মারণ ওষুধ নিজে থেকেই নিতে হবে। শুধু তাই নয় দুইজন পৃথক ডাক্তারকে দেখাতে হবে। তবে বিলটি স্কটল্যান্ড বা উত্তর আয়ারল্যান্ডের জন্য প্রযোজ্য হবে না।

Post Views: 136

Continue Reading

Previous: ইতিহাস ও প্রকৃতির নিবিড় স্পর্শ পেতে ঘুরে আসুন গড় মান্দারণ থেকে
Next: নাবালিকাকে ধর্ষনের চেষ্টার অভিযোগ, আটক এম্বুলেন্স চালক

সম্পর্কিত গল্প

20250608_130340.jpg

ইরানের যুদ্ধজাহাজ থেকে উদ্ধার হওয়া ব্যক্তিদের দেশে না ফেরানোর জন্য শ্রীলঙ্কাকে চাপ ওয়াশিংটনের

Online Desk মার্চ 7, 2026
blue-sparrow-missile.png

খামেনেই হত্যার নেপথ্যে ‘ব্লু স্প্যারো’? সামনে এল ইজরায়েলের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রের তথ্য

Online Desk মার্চ 7, 2026
TRUMP.png

ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান মার্কিন প্রেসিডেন্টের

Online Desk মার্চ 7, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.