Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • গত বছরের তুলনায় বেড়েছে পণ্য ও পরিষেবা রফতানি

গত বছরের তুলনায় বেড়েছে পণ্য ও পরিষেবা রফতানি

Online Desk মে 16, 2025
20250516_115632.jpg

ওঙ্কার ডেস্ক: দেশে পণ্য ও পরিষেবার রফতানি উল্লেখযোগ্য হারে বেড়েছে গত বছরের তুলনায়। ২০২৫ সালের এপ্রিলে মোট রফতানি (পণ্য ও পরিষেবা) ৭৩.৮০ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। ২০২৪ সালের এপ্রিল মাসে যা ছিল ৬৫.৪৮ বিলিয়ন মার্কিন ডলার। বৃদ্ধির পরিমাণ আনুমানিক ১২.৭০%।

২০২৫ সালের এপ্রিল মাসে পণ্য রফতানির পরিমাণ ছিল ৩৮.৪৯ বিলিয়ন মার্কিন ডলার। ২০২৪ সালের এপ্রিল মাসে যা ছিম ৩৫.৩০ বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ পণ্যের ক্ষেত্রে বৃদ্ধির পরিমাণ ৯.০২%। ২০২৫ সালের এপ্রিল মাসে অপেট্রোলিয়ামজাত রফতানির পরিমাণ ৩১.১১ বিলিয়ন মার্কিন ডলার। যা ২০২৪ সালের এপ্রিল মাসে ছিল ২৮.২৬ বিলিয়ন মার্কিন ডলার। ইলেকট্রনিক পণ্য রফতানি ২০২৪ সালের এপ্রিল মাসে ২.৬৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে হয়েছে ৩.৬৯ বিলিয়ন মার্কিন ডলার। বৃদ্ধির পরিমাণ ৩৯.৫১%।

ইঞ্জিনিয়ারিং পণ্য রফতানি ২০২৪ সালের এপ্রিল মাসে ৮.৫৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১১.২৮% বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের এপ্রিল মাসে হয়েছে ৯.৫১ বিলিয়ন মার্কিন ডলার। রত্ন ও অলঙ্কার রফতানি ২০২৪ সালের এপ্রিল মাসে ২.২৬ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১০.৭৪% বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের এপ্রিল মাসে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

রেডিমেড গার্মেন্টস এর সমস্ত টেক্সটাইল রফতানি ২০২৪ সালের এপ্রিল মাসে ১.২ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৪.৪৩% বৃদ্ধি পেয়ে ২০২৫ সালের এপ্রিলে ১.৩৭ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে। চাল রফতানি ২০২৪ সালের এপ্রিলে ০.৯৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৩.৬৩% বেড়ে ২০২৫ সালের এপ্রিলে ১.০৮ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। এছাড়া সামুদ্রিক পণ্য রফতানি ২০২৪ সালের এপ্রিলে ০.৪৯ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়ে ২০২৫ সালের এপ্রিলে ০.৫৮ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। বৃদ্ধির পরিমাণ ১৭.৮১%। বেড়েছে ওষুধ রফতানিও। ২০২৪ সালের এপ্রিলে ২.৪৩ বিলিয়ন মার্কিন ডলারের ওষুধ রফতানি করা হয়েছিল। ২০২৫ সালের এপ্রিলে তা বেড়ে হয় ২.৪৯ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ বৃদ্ধির পরিমাণ ২.৩৭%।

Continue Reading

Previous: দেশের মৎস্য ক্ষেত্রকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বৈঠক
Next: বিকাশ ভবনের বাইরে ফের পুলিশি ব্যারিকেড, নিশ্ছিদ্র নিরাপত্তা, অশান্তির আশঙ্কায় নামল র‍্যাফ

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.