Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বিকাশ ভবনের বাইরে ফের পুলিশি ব্যারিকেড, নিশ্ছিদ্র নিরাপত্তা, অশান্তির আশঙ্কায় নামল র‍্যাফ

বিকাশ ভবনের বাইরে ফের পুলিশি ব্যারিকেড, নিশ্ছিদ্র নিরাপত্তা, অশান্তির আশঙ্কায় নামল র‍্যাফ

Online Desk মে 16, 2025
cccc.jpg

নিজস্ব সংবাদদাতা : শুক্রবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে বিকাশ ভবনে চত্তরে। বৃহস্পতিবারের পুনরাবৃত্তি হতে পারে এমন আশঙ্কায় আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা আরও আঁটোসাঁটো করেছে পুলিশ। চত্তর জুড়ে তৈরি করা হয়েছে পুলিশের ব্যারিকেড, নামানো হয়েছে র্যা ফ। গোটা এলাকায় একটা থমথমে পরিস্থিতি। আন্দোলনরত চাকরিহারাদের উত্তপ্ত শ্লোগান চলছে অনর্গল। এই অবস্থায় শুধুমাত্র বিকাশ ভবনের কর্মচারী ছাড়া যাতে অন্য কেউ ভেতরে ঢুকতে না পারেন তার জন্য পরিচয়পত্র যাচাই করে ভিতরে ঢোকার অনুমতি মিলছে। যাঁরা আসছেন, তাঁদের প্রতি কড়া নজরদারি চলছে। তবে কর্মীদের যাতে ঢুকতে বা বার হতে অসুবিধা না হয়, তার ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, আন্দোলনকারীরা নিজেরাই রাতেই বিকাশ ভবনের অদূরে ব্যারিকেড করে অবস্থান করে চলেছেন। রাত বাড়তেই নাকি বেশ কয়েকটি সন্দেহজনক বাইক তাঁদের অবস্থান মঞ্চের পাশ দিয়ে যাতায়াত করে বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। তাঁদের অভিযোগ, বিকাশ ভবনের সামনে রাতে বাইকে করে তৃণমূলের গুন্ডাবাহিনীই তাণ্ডব চালায়। বলা সত্ত্বেও পুলিষকে নিষ্ক্রিয় থাকতে দেখা গিয়েছে বলে চাকরিহারাদের অভিযোগ।

পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বৃহস্পতিবারই নতুন কর্মসূচির ঘোষণা করেছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা। জানিয়েছিলেন, পুলিশের অত্যাচারের বিরুদ্ধে শুক্রবার ধিক্কার দিবস পালন করবেন তাঁরা। রাজ্য জুড়ে স্কুল এবং কলেজগুলিতে এই কর্মসূচি পালনের আহ্বান জানান চাকরিহারারা। একই সঙ্গে তাঁরা বিকেলে বিকাশ ভবনের সামনে গন কনভেনশনের ডাক দিয়েছেন। সেই মঞ্চে উপস্থিত থাকতে পারেন বিশিষ্টজনেরা।

বৃহস্পতিবার বিকাশ ভবনে বিক্ষোভরত চাকরিহারা শিক্ষক-শিক্ষিকারা বিকাশ ভবনে প্রবেশের চেষ্টাকে ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন ১২টা থেকে বিকাশ ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকাদের অধিকার মঞ্চ। সেইমতো জমায়েত শুরু হয়। একসময় তা বিশাল আকার নেয়। সেসময় কয়েক জন পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরেও ঢুকে পড়েন। তাতে পুলিশের সঙ্গে তাঁদের রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়। গোটা বিকাশভবন চত্তর যেন রণক্ষেত্রের আকার নেয়। এরপর আন্দোলনকারীরা বিকাশ ভবনের সামনেই অবস্থান বিক্ষোভে বসে পড়েন। তাঁদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসে আশ্বাস না-দিলে তাঁরা অবস্থান থেকে নড়বেন না। রাতে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে বলে অভিযোগ। পুলিশের লাঠির আঘাতে কয়েক জন চাকরিহারা আন্দোলনকারীর মাথাও ফাটে বলে আন্দোলনরত চাকরিহারাদের দাবি। তার পরই বিক্ষোভকারীরা জানায়, তাঁরা রাতভর বিকাশ ভবনের অদূরে অবস্থান বিক্ষোভ করবেন।

Post Views: 228

Continue Reading

Previous: গত বছরের তুলনায় বেড়েছে পণ্য ও পরিষেবা রফতানি
Next: সামুদ্রিক বর্জ্য থেকে হাইড্রোজেন তৈরির লক্ষ্যে যৌথ ভাবে কাজ করছে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.