Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • শিয়ালদা-ক্যানিং রুটে ট্রেনে আগুন; যাত্রীদের মধ্যে আতঙ্ক

শিয়ালদা-ক্যানিং রুটে ট্রেনে আগুন; যাত্রীদের মধ্যে আতঙ্ক

Online Desk অক্টোবর 22, 2025
local-train.png

ওঙ্কার ডেস্ক: বুধবার সকালে পূর্ব রেলের শিলাদাহ ডিভিশনের শিয়ালদাহ-ক্যানিং রুটের একটি ট্রেনে আগুন লেগে হুলস্থূল কান্ড। ঘটনাটি ঘটেছে দক্ষিণ শাখার পিয়ালি স্টেশনে। বুধবার সকালে আচমকায় ট্রেনটির মহিলা কামরায় হঠাৎই আগুন লেগে যায়। জানা গেছে, মঙ্গলবার সকাল দশটা নাগাদ পিয়ালি স্টেশনের কাছাকাছি ঘটনাটি ঘটতেই ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ট্রেনটি ক্যানিংমুখী ছিল। হঠাৎই এক মহিলা কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই ধোঁয়া গোটা কামরায় ছড়িয়ে পড়ে। আতঙ্কে যাত্রীরা চিৎকার শুরু করেন, অনেকেই দ্রুত ট্রেন থেকে নেমে আসেন।
খবর পেয়ে দমকল ও রেলকর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের তৎপরতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। যদিও আগুন লাগার কারণে ট্রেন চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। শিয়ালদহ দক্ষিণ শাখার একাধিক স্টেশনে ট্রেন দেরিতে পৌঁছায়। তবে বড় ধরনের দুর্ঘটনা বা হতাহতের খবর পাওয়া যায়নি।
রেল সূত্রে জানা গিয়েছে, ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয়। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং দমকল কর্মীদের সহযোগিতায় ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করা হচ্ছে। রেল আধিকারিকরা জানিয়েছেন, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে, কোনও যান্ত্রিক ত্রুটি নাকি রক্ষণাবেক্ষণের ঘাটতি, সেটিও তদন্তে গুরুত্ব পাবে।
যাত্রীরা জানিয়েছেন, সকালের ব্যস্ত সময়ে এমন ঘটনা দেখে তারা চরম আতঙ্কে পড়েছিলেন। অনেকেই বলছেন, ট্রেনের কোচগুলির নিয়মিত রক্ষণাবেক্ষণ না হওয়াতেই এমন দুর্ঘটনা ঘটছে। এক যাত্রী বলেন, “ধোঁয়া উঠতে দেখে প্রথমে কিছুই বুঝতে পারিনি। তারপর ভয় পেয়ে যাই, সবাই হুড়োহুড়ি করে নামতে শুরু করে।”
অন্যদিকে, রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে দ্রুতই পরিষেবা স্বাভাবিক করা হয়েছে এবং যাত্রীদের নিরাপত্তার জন্য অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আগুন লাগার ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রতিটি ট্রেন কোচ ও বৈদ্যুতিক সংযোগের পরিদর্শন জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল প্রশাসনের মতে, দমকলের দ্রুত উপস্থিতি ও যাত্রীদের সচেতনতার জন্য বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। ঘটনার পর পিয়ালি স্টেশন চত্বরে কিছু সময়ের জন্য ভিড় ও বিশৃঙ্খলা দেখা দিলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
অপরদিকে বুধবার দিন সকালে হাওড়া থেকে কলকাতাগামী একটি বাসে আগুন লাগার ঘটনাও সামনে আসে। জানা গেছে আমতা-ধর্মতলা বাসে আচমকায় আগুন লেগে যায়। দ্বিতীয় হুগলি সেতুতে হঠাৎ বাসটিতে আগুন লাগে। বাসকর্মীদের তৎপরতায় বাসের সমস্ত যাত্রীদের দ্রুত বাস থেকে নামানো হয়। ঘটনাস্থলে ২টি দমকলের ইঙ্গিন এসে আগুন নিয়ন্ত্রনে আনার চেষ্টা করলেও বাসটি ভস্মীভূত হয়ে যায়। অগ্নিকান্ডে কোনো হতাহতের খবর মেলেনি। প্রথমিক অনুমান শর্ট শার্কিটের জেরেই বাসে আগুন লেগেছিল বলে ধারনা।

Post Views: 160

Continue Reading

Previous: সমস্ত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠকের তলব; দুই দিন ধরে চলবে আলোচনা
Next: এস ৪০০-এর জন্য মিসাইল কিনতে রাশিয়ার সঙ্গে ১০ হাজার কোটি টাকার চুক্তি করছে নয়াদিল্লি

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.